জনপ্রিয় হয়ে ওঠায় দেশে বাড়ছে ছাদকৃষি
নাগরিকদের কাছে ছাদকৃষি জনপ্রিয় হয়ে ওঠায় দেশে ছাদকৃষি বাড়ছে। তবে মানসম্মত চারা আর পরিচর্যার সঠিক পরামর্শের অভাব বোধ করছেন অনেকেই। ঢাকার মধুবাগের ছাদকৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাক অসাধু নার্সারি ব্যবসায়ীর কবলে পড়ে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন।






