পরিবেশসুনামগঞ্জে হাওর থেকে শহর পর্যন্ত বন্যা আতঙ্ক
সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত গতিতে বাড়ছে নদ-নদীর পানি। এতে প্রতিনিয়ত আতঙ্কে সময় পার করছেন জেলার ২০ লাখেরও বেশি মানুষ। ঢলের পানিতে যেকোনো সময় সীমান্ত এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৫ লক্ষাধিকেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়তে পারেন।












