পরিবেশবগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার
বগুড়ায় বিপন্ন প্রজাতির একটি ভুবন চিল উদ্ধার করেছেন পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তির) সদস্যরা।
৬৯১৮টি প্রতিবেদন
পরিবেশবগুড়ায় বিপন্ন প্রজাতির একটি ভুবন চিল উদ্ধার করেছেন পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তির) সদস্যরা।
এগ্রোটেকশেরপুরে বন্যহাতি ঠেকাতে কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম সোলার ফেন্সিং (বৈদ্যুতিক বেড়া) প্রকল্প ভেস্তে গেছে । বাস্তবায়নের মাত্র চার মাসেই প্রকল্পের ব্যাটারি অকেজো এবং দীর্ঘদিন পরিচর্যা ও দেখভাল না থাকায় চুরি হয়ে গেছে বেশিরভাগ যন্ত্রপাতি।
শাকসবজিমাগুরার শ্রীপুরে রঙিন ফুলকপি চাষে সফল হয়েছেন সুশেন বালা ও দীপা বালা। শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের হাজরাতলা গ্রামে ৪০ শতক জমিতে সোনালি, বেগুনি, লাল, ব্রকলি, কমলাসহ ৭ রঙের ফুলকপি চাষ করেছেন তারা।
শাকসবজিভরা মৌসুমে আশানুরূপ ফলন ও টমেটোর দাম না পেয়ে এবার লোকসানের শঙ্কা রাজবাড়ীর টমেটোচাষিদের মনে। গতবছরের অর্ধেক ফলনও হয়নি এবার। বাজারে একটু দাম বাড়লে তারা কিছুটা হলেও লাভবান হতেন বলে জানান কৃষকরা।
ফসলদিনাজপুরে কমতে শুরু করেছে শীত। বাড়ছে তাপমাত্রা। আর শীত কমার সঙ্গে সঙ্গে বোরো চারা রোপণে মাঠে নেমে পড়েছেন কৃষকরা। মাঠজুড়ে কাজ করছেন কৃষক ও কৃষি শ্রমিকরা। দিনাজপুরের বিভিন্ন এলাকা ঘুরে বোরো চারা উত্তোলন, রোপণ ও জমিতে হালচাষ দিতে দেখা যায় কৃষকদের।
শাকসবজিকয়েক যুগ ধরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিশেষ জাতের 'গোয়ালগাদ্দা' শিম চাষ করছেন স্থানীয় কৃষকরা। খেতে সুস্বাদু হওয়ায় এই শিম দেশে-বিদেশে সমান জনপ্রিয়। 'গোয়ালগাদ্দা' শিম স্থানীয় চাহিদা মিটিয়ে যুক্তরাজ্য-কানাডাসহ ইউরোপের ১৩টি দেশে রপ্তানি হচ্ছে।
শাকসবজিখাবারের স্বাদ বাড়িয়ে দেয় লালশাক। সুস্বাদু ও পুষ্টিকর হিসেবে এটি একটি জনপ্রিয় খাবার। দেশের প্রায় সব অঞ্চলেই লালশাক চাষ হয়। পাশাপাশি বেকারত্ব দূর করতে নিজের অথবা বর্গা জমিতে লালশাক চাষ করতে পারেন।
পরিবেশঘন কুয়াশা ও তীব্র শীতে নষ্ট হচ্ছে মেহেরপুরের বিভিন্ন এলাকার বোরো ধানের বীজতলা। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের শঙ্কা, বীজতলা নষ্ট হওয়ায় ব্যাহত হতে পারে বোরো চাষের লক্ষ্যমাত্রা। তবে বীজতলা রক্ষায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
বাংলাদেশকক্সবাজারের চকরিয়া উপজেলায় দুটি বিপন্ন প্রজাতির ভালুক শাবক উদ্ধার করে পাচারকারী দীপক দাসকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দিগর পানখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাকসবজিশীতকালীন টমেটো চাষে বিপ্লব ঘটিয়েছেন সুনামগঞ্জের কৃষকরা। তারা হেক্টরপ্রতি ২৫-৩০ টন টমেটো উৎপাদন করেছেন। জেলার উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। উৎপাদন খরচ বাদে হেক্টরপ্রতি ৫-৬ লাখ টাকা লাভ হয়েছে বলে জানান তারা। ফলে টমেটোর চাষ বাড়ছে। উচ্চ
পরিবেশবন্ধ হচ্ছে না মৌলভীবাজারের হাওর বাওড়ে পাখি শিকার। নানা ফন্দিতে শিকারিরা শিকার চালিয়ে যাচ্ছে। কখনো বিষ টোপ আবার কখনো রাতের আঁধারে ফাঁদ পেতে শিকার অব্যাহত রেখেছে।
বিশ্বমেরু ভাল্লুকের হামলায় প্রাণ গেছে মা ও তার এক বছর বয়সী শিশুর। আলাস্কায় এই জন্তু বিরল নয়। তবে বরফ ছেড়ে তারা লোকালয়ে সচরাচর আসে না। ফলে এই আক্রমণ বিরল বলেই মনে করা হচ্ছে।
পরিবেশপড়ন্ত বিকেলে সূর্যের লাল আলো এসে পড়েছে বিশাল জলরাশিতে। আর সেই জলরাশিতে আনন্দে মেতেছে শত শত পরিযায়ী পাখির দল। শীতের বিকেলে কলকাকলিতে মুখর নীলফামারীর নীলসাগর দিঘির চারদিক। শীতের শুরু থেকেই এখানে শীতপ্রধান দেশগুলো থেকে আসে পরিযায়ী পাখি।