লাইভস্টকগাইবান্ধায় চাহিদার চেয়ে বেশি ২১ হাজার কোরবানির পশু
ঈদুল আজহাকে কেন্দ্র করে গাইবান্ধায় চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার খামারিরা। তবে পশু লালন-পালনের ব্যয় বেড়ে যাওয়ায় দাম নিয়ে শঙ্কায় আছেন তারা।












