কুমিল্লা থেকে উদ্ধার করা ৪৫ কচ্ছপ গাজীপুরে অবমুক্ত
কুমিল্লা থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রায় ৪৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার চৌদ্দগ্রাম থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কচ্ছপগুলো উদ্ধার করেছে।
এই সূত্রের খবর আমরা সংক্ষেপ, পুনর্লিখন বা অনুবাদ করে তাদের নামেই প্রকাশ করি · ৬১৬৭টি প্রতিবেদন
কুমিল্লা থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রায় ৪৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার চৌদ্দগ্রাম থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কচ্ছপগুলো উদ্ধার করেছে।
ভাটির জেলা সুনামগঞ্জের মানুষ কৃষিকাজ ছেড়ে ছুটছেন বিদেশে। ফলে ভাগ্য বদলের আশায় বিদেশ যেতে পাসপোর্ট তৈরির হিড়িক পড়েছে হাওর-বাওড়ের এ জেলায়। গত দুই বছরের তুলনায় কয়েকগুণ বেড়েছে পাসপোর্টের আবেদন। আবেদনকারীদের বেশিরভাগই কৃষক-তরুণ বলে জানা গেছে।
গৌড়মতি, বারি-৪ প্রভৃতি নাবি জাতের আম চাষ করে সাফল্য পাচ্ছেন পাবনার ফলচাষিরা। এমনই একজন আমচাষি মৃদুল বিশ্বাস। তিনি ফ্রুটব্যাগ ব্যবহার করে নাবি জাতের আম চাষে এখন রীতিমতো লাখপতি। তার দেখাদেখি বহু তরুণ আগ্রহী হচ্ছেন নাবি জাতের আম চাষে।
নীলফামারীর সৈয়দপুরে শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঋতুচক্রে শুরু হচ্ছে আশ্বিন মাস। এ সময়ে শাক-সবজি চাষ করা যেতে পারে। শাক-সবজি চাষের জন্য প্রথম ও প্রধান কাজের একটি হলো কোথায় কোন সবজি চাষ হবে তার জন্য উপযুক্ত মাটি তৈরি করা। দুই ভাগ জৈব সার (গোবর বা কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট), এক ভাগ কোকোডাস্ট ও এক ভাগ উর্বর দোআঁশ মাটি মিশিয়ে চারার উপযোগী মাটি তৈরি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বেড়েছে সাপে কাটা রোগীর সংখ্যা। মৃতের সংখ্যাও বাড়ছে। রোগী বাড়ায় অ্যান্টিভেনম (সাপের বিষ নিষ্ক্রিয় করার ওষুধ) সংকট পড়ে রামেক হাসপাতাল। বর্তমানে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে অ্যান্টিভেনম সংগ্রহ করে রোগীদের দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গাজীপুরের কালীগঞ্জ কৃষি অফিস কর্তৃক উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল ও গাড়ারিয়া গ্রামকে নিরাপদ সবজির গ্রাম ঘোষণা করা হয়েছে। গ্রাম দুটিতে চাষিরা কোনো প্রকার বালাইনাশক ছাড়াই বিভিন্ন কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবজি চাষ করে যাচ্ছেন। বিশেষ করে এখানে চাষ করা কাকরলের বেশ চাহিদা আছে। রাজধানীসহ দেশের আশপা
থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই লেকে দিন দিন বাড়ছে পানির পরিমাণ। বর্তমানে পানিতে টইটম্বুর কাপ্তাই লেক। আর এক ফুট পানি বাড়লেই ছাড়া হতে পারে লেকের গেট।
এক সময় বন্যপ্রাণী দেখলেই আটক কিংবা মেরে ফেলাটাই যেন স্বাভাবিক ছিল প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে। তবে এখন যেকোনো বন্যপ্রাণী কিংবা বিষাক্ত সাপ ধরা পড়লে সবাই খবর দেন রাকায়েতকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে যান রাকায়েত। প্রাণীটি অসুস্থ হলে চিকিৎসা দেন, পথ হারালে পথ খুঁজে দেন আর কেউ শিকার করতে চাই
ডেঙ্গুর প্রকোপে পাকা পেঁপের চাহিদা বেড়েছে। রাজধানীতে স্থানভেদে দেশি জাতের এ পেঁপের কেজি ৮০-১০০ টাকার মধ্যে। তবে ভিন্নচিত্র রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। সেখানে পেঁপের কেজি হাঁকা হচ্ছে ১৫০ টাকা। দর-দামে ৫-১০ টাকা কম রাখলেও ১৪০ এর নিচে নামছেন না বিক্রেতারা। দাম বেশি হওয়ায় ফিরে যাচ্ছেন
সম্প্রতি জিআই সনদ (ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি) প্রাপ্ত আশ্বিনা আম বিক্রি হচ্ছে ১২-১৫ হাজার টাকা মণ। এতেও উৎপাদন খরচ উঠছে না বলে দাবি চাষিদের।
সিলেটের গোয়াইনঘাটে একটি বিশাল আকৃতির অজগর সাপ জালের মধ্যে জড়িয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে। তারা সাপটি মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পাঠান। পুলিশের ইতিবাচক তৎপরতার কারণে মানুষের হাত থেকে রক্ষা পেলো স
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে শারমিন আক্তার বকুল (৪২) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়।