শাকসবজিবৃষ্টিতে শীতকালীন সবজি চাষে পিছিয়ে সাতক্ষীরার কৃষকেরা
সাতক্ষীরায় আগাম জাতের শীতকালীন সবজির চারা রোপণ করা হলেও বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে তা পচে যায়। এজন্য এবার সবজির চারা রোপণে দ্বিগুণ খরচ করতে হচ্ছে কৃষকদের। অপরদিকে শীতকালীন এসব সবজির বাজারে উঠতেও দেরী হবে। ফলে জেলার কৃষকেরা লোকসানের পাশাপাশি শীতকালীন সবজি চাষের মৌসুম থেকে পিছিয়ে পড়েছেন।












