সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

রাঙ্গামাটিতে কাজুবাদামে আশাবাদী চাষিরা

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বাণিজ্যিকভাবে কাজুবাদাম চাষ শুরুর ৩ বছরের মধ্যে গাছে গাছে ফলন আসা শুরু হয়েছে। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চাষাবাদের পর ফলন আসতে থাকায় চাষি ও প্রকল্প সংশ্লিষ্টরা আশাবাদী হয়ে উঠেছেন। পুষ্টিগুণ সমৃদ্ধ এবং উচ্চ মূল্যের ফসল হওয়ায় পাহাড়ি মাটিতে কাজুবাদাম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প

ফসল

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বাণিজ্যিকভাবে কাজুবাদাম চাষ শুরুর ৩ বছরের মধ্যে গাছে গাছে ফলন আসা শুরু হয়েছে। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চাষাবাদের পর ফলন আসতে থাকায় চাষি ও প্রকল্প সংশ্লিষ্টরা আশাবাদী হয়ে উঠেছেন। পুষ্টিগুণ সমৃদ্ধ এবং উচ্চ মূল্যের ফসল হওয়ায় পাহাড়ি মাটিতে কাজুবাদাম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২১ সালে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজুবাদাম ও কফি চাষ শুরু হয়। এর মধ্যে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় কাজুবাদামের কয়েকটি বাণিজ্যিক বাগান স্থাপন করা হয়। এ বাগানে রাইখালী ইউনিয়নের ১০ কৃষকের ৫০ একর জমিতে প্রায় ৭ হাজার এম-২৩ জাতের কাজুবাদাম গাছের চারা রোপণ করা হয়।

চাষি সাজাই প্রু মারমা ও অনুপম চাকমার বাগানে গিয়ে দেখা যায়, কাজুবাদাম গাছগুলো পরিণত হয়ে উঠেছে। গাছে গাছে ধরেছে ফল। পাহাড়জুড়ে রং-বেরঙের কাজু আপেলের সাথে কাজুবাদাম ঝুলে আছে। প্রায় সাড়ে ৪ হাজার গাছে এ বছর ফল আসে। দ্রুত সময়ের মধ্যে ফলন আসতে শুরু করায় কাজুবাদাম নিয়ে চাষিরা আশাবাদী।

চাষি সাজাই প্রু মারমা বলেন, 'আমার বাগানে কাজুবাদামের ফলন খুবই ভালো হয়েছে। আমরা কাপ্তাই কৃষি অফিসের সহযোগিতায় এ চাষ করেছি। আশা করছি আমরা লাভবান হবো।'

চাষি অনুপম চাকমা বলেন, 'কাপ্তাইয়ের ১০ জন কৃষক মিলে কৃষি অফিসের সহযোগিতায় ৫০ একর জমিতে প্রায় ৭ হাজার এম-২৩ জাতের কাজুবাদাম গাছের চারা রোপণ করি। যাতে এখন ফলন আসতে শুরু করেছে। এ বছর যে গাছগুলোয় ফলন আসেনি; আগামী বছর সেগুলো ফলনে ভরপুর হয়ে উঠবে বলে আশা করছি।'

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার ইমরান আহমেদ বলেন, 'পুষ্টিগুণসমৃদ্ধ এবং উচ্চমূল্যের ফসল হওয়ায় পাহাড়ি মাটিতে কাজুবাদাম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কাপ্তাই উপজেলার প্রায় ৩০ হেক্টর জমিতে কফি ও কাজুবাদামের চাষ করা হয়েছে। আশা করছি আগামীতে পাহাড়ে আরও বেশি কাজুবাদাম চাষ হবে।'

সাইফুল উদ্দীন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

বীজ কত বড় হবে, ভ্রূণ থেকে যায় সেই সংকেত—পেপটাইড বাড়িয়ে ফসলে মিলল বড় বীজ

যুক্তরাজ্যের দ্য সেইন্সবারি ল্যাবরেটরি (The Sainsbury Laboratory) ও ফ্রান্সের একোল নরমাল সুপেরিয়র দ্য লিয়োঁর গবেষকেরা দেখিয়েছেন, ভ্রূণে তৈরি PIPL7 পেপটাইডই এন্ডোস্পার্মের বীজ-আকার নিয়ন্ত্রক রিসেপ্টর IKU2-এর দীর্ঘদিনের অজানা সংকেত; একটি ফসলে এই পেপটাইডের প্রকাশ বাড়িয়ে বড় বীজ পাওয়া গেছে, পেটেন

Seed World Europe২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()