লাইভস্টকস্কুলের মাঠ দখল করে পশুর হাট, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ
লালমনিরহাটের কালীগঞ্জে শিয়ালখোওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় মাঠে বসানো হচ্ছে হাটবাজার। এতে বিঘ্ন হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। যাতায়াতে পড়তে হচ্ছে ভোগান্তি।












