শাকসবজি১০ শতক জমিতে সুপার হট মরিচ চাষে সফল কামাল শেখ
শুরুটা ছিল পরীক্ষামূলক। কৃষি অফিস থেকে দেওয়া উন্নত জাতের মরিচ নিয়ে মাত্র ১০ শতক জমিতে চাষ শুরু করেন কৃষক কামাল শেখ (৫০)। কিন্তু জমিতে মরিচ ধরার পর আর সেটিকে শুধু 'প্রদর্শনী' মনে হয়নি। বাজারে ভালো দাম পেয়ে সেই ছোট্ট জমিই এখন কামালের কাছে হয়ে উঠেছে বাড়তি আয়ের সম্ভাবনাময় ক্ষেত্র।












