সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

৩৫০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ মো. ইব্রাহিম (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ মো. ইব্রাহিম (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ অফিসার মো. সোহাগ খান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদোয়ানী এলাকার মো. মুনসুর আলীর ছেলে।

বনবিভাগ সূত্রে জানা যায়, পাথরঘাটা এলাকায় একটি চক্র হরিণ শিকার করে মাংস পাচার করছে এমন তথ্য পায় কোস্টগার্ড। পরে রাত দেড়টার দিকে বিষয়টি বনবিভাগকে জানানো হয়। এরপর বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে দক্ষিণ চরদোয়ানী কালিয়ার খাল নামক এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এ সময় রাত দুইটার দিকে একটি নৌকা আটক করে তল্লাশি ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া, একটি মাথা উদ্ধার করে জব্দ করা হয়। পরে চোরাচালান কাজে ব্যবহৃত ওই কাঠের নৌকাটিসহ এ ঘটনায় জড়িত মো. ইব্রাহিমকে আটক করে কোস্টগার্ড।

পরে আটক যুবককে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে চামড়াগুলো বনবিভাগকে সংরক্ষণ করার আদেশ দেওয়া হয়। আদালত পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ।

এ বিষয়ে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সোহাগ খান জাগো নিউজকে বলেন, কোস্টগার্ডের কাছ থেকে খবর পাওয়ার পর বনবিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করা হয়েছে। আদালতের নির্দেশে জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

নুরুল আহাদ অনিক/কেএইচকে

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
স্বাস্থ্য

দিনাজপুরে ক্যান্সার হাসপাতালের বহির্বিভাগ চালু, তিন মাসে ৩০ শয্যার পরিকল্পনা

খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের অস্থায়ী ভবনে বহির্বিভাগ চালু হয়েছে; ডে-কেয়ারে কেমোথেরাপি শুরু হচ্ছে, রেডিওথেরাপি ভবনের প্রকল্প প্রস্তাব জমা।

চ্যানেল আই অনলাইন১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)