সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮০%বাতাস ৫ কিমি/ঘ

পরিবেশ-বান্ধব থেকেও আপনি হতে পারবেন স্টাইল আইকন

আপনি নতুন নতুন ফ্যাশনেবল জামাকাপড় কিনতে এবং পরতে পছন্দ করেন কিন্তু আপনি আবার পরিবেশ রক্ষার বিষয়েও সচেতন। এই দুটোর ভারসাম্য রাখতে গিয়ে কি একটু ঝামেলার মধ্যে পড়েছেন?

আপনি নতুন নতুন ফ্যাশনেবল জামাকাপড় কিনতে এবং পরতে পছন্দ করেন কিন্তু আপনি আবার পরিবেশ রক্ষার বিষয়েও সচেতন। এই দুটোর ভারসাম্য রাখতে গিয়ে কি একটু ঝামেলার মধ্যে পড়েছেন?

তবে দুশ্চিন্তার কিছু নেই। আপনি চাইলে পৃথিবীকে রক্ষায় কাজ করার পাশাপাশি নিজের পোশাকি রুচির সঙ্গে আপোষ ছাড়াই ফ্যাশনেবল থাকতে পারবেন। সাহায্য করতে পারবেন ফ্যাশন শিল্পের পরিবর্তনে ।

পৃথিবীর সবুজ রক্ষায় ফ্যাশন সচেতন ভোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞ লুসি সিগল।

এরপর থেকে কেনাকাটা করার আগে নীচে উল্লেখিত ১০টি উদ্ভাবন, প্রবণতা এবং টিপস বিবেচনায় রাখার কথা জানিয়েছেন তিনি। যা আপনাকে সবসময় স্টাইলিশ থাকতে সাহায্য করবে।

আপনি হয়তো মনে করতে পারেন যে আলমারির চকমকে এই পোশাকটি আপনি ইতোমধ্যে অনেকগুলো অনুষ্ঠানে পরে ফেলেছেন।

কিন্তু পোশাকটি এখনও নতুনের মতো আছে এবং আপনার বন্ধু বান্ধবের অনেকেই সুযোগে আছেন পোশাকটি আপনি কবে বাতিল করবেন।

সেক্ষেত্রে আপনি আপনার পোশাকটি এমনই কারও সঙ্গে অদল বদল করে নিতে পারেন, যার ওয়ারড্রবেও হয়তো এমন কোন পোশাক আছে যেটা কিনা তার কাছে পুরনো হলেও আপনার জন্য নতুন।

এভাবে অদল বদল অথবা গরিব মানুষদের দান করার মাধ্যমে একটি পোশাকের আয়ু বাড়িয়ে দেয়া সম্ভব।

ওয়েস্ট অ্যান্ড রিসোর্স অ্যাকশন প্রোগ্রাম-র‍্যাপ নামে একটি দাতব্য সংস্থার গবেষণা অনুযায়ী, পুরনো পোশাক অদল বদল বা বিতরণের কারণে যুক্তরাজ্যে পোশাক বর্জ্যের পরিমাণ ২০১২ সালের তুলনায় ৫০ হাজার টন কমে গিয়েছে।

পরিবেশ রক্ষায় সচেতন হওয়া মানে এই নয় যে দাগযুক্ত ময়লা কাপড় পরতে হবে। কিন্তু যখনই আপনি কাপড় ধুতে যাবেন তখন পানির তাপমাত্রা ৬০ ডিগ্রী সেলসিয়াসের পরিবর্তে ৩০ ডিগ্রী সেলসিয়াসে নামিয়ে নিন।

বিবিসি বাংলাসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

সাভারে বছরে ৮৪ হাজার টন চামড়া বর্জ্য, জাতীয় কঠিন বর্জ্য নীতির দাবি

বিল্ড ও দ্য এশিয়া ফাউন্ডেশনের নীতি সংলাপে জানানো হয়, সাভার চামড়া শিল্পনগরীর বর্জ্যের ৬০-৭০ শতাংশ ক্রোমিয়ামমুক্ত, যা থেকে জেলাটিন, কোলাজেন, প্রোটিন মিল ও ট্যালো তৈরি করা যায়।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

জাতীয় ফুল শাপলা: খাবার, খৈ আর প্রাচীন ইতিহাসের জলজ উদ্ভিদ

সাদা শাপলা (Nymphaea nouchali) বাংলাদেশের জাতীয় ফুল; এর ডাঁটা সবজি, শালুক কন্দ আর ভেটের বীজে তৈরি হয় ঢ্যাপের খৈ, আর পৃথিবীতে শাপলার প্রজাতি প্রায় অর্ধশত।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাকৃবির বোটানিক্যাল গার্ডেনে ১,৮০০ প্রজাতির উদ্ভিদ, ৪১০ প্রজাতির গাছ

পুরনো ব্রহ্মপুত্রের তীরে প্রায় ২৫ একরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বিরল ও বিপন্ন প্রজাতিসহ প্রায় ১,৮০০ প্রজাতির ভাসকুলার উদ্ভিদ রয়েছে।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)