সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

তুলসি গাছ কেন এত উপকারী

উম্মে সালমা

পরিবেশ

উম্মে সালমা

তুলসি একটি ওষুধি গাছ। তুলসি অর্থ যার তুলনা নেই। তুলসি গাছ লামিয়াসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধী উদ্ভিদ। হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসেবে সমাদৃত। এটি একটি ঘন শাখা-প্রশাখা বিশিষ্ট ২-৩ ফুট উঁচু চিরহরিৎ গুল্ম।

তুলসির পাতার কিনারা খাঁজকাটা, শাখা-প্রশাখার অগ্রভাগ থেকে ৫টি পুষ্পদণ্ড বের হয়। প্রতিটি পুষ্পদণ্ডের চারদিকে ছাতার আকৃতির মত ১০-২০টি স্তরে ফুল থাকে। প্রতিটি স্তরে ৬টি করে ছোট ফুল ফোটে। এর পাতা, ফুল ও ফলের একটি ঝাঁঝালো গন্ধ আছে।

এ গাছ সর্বত্র দেখা যায়। এর অনেক উপকারিতা আছে। যেমন- প্রতিদিন সকালে দুটি তুলসি পাতা পানিতে রেখে; সেই পানি পান করলে কোনো রকমের রোগ হয় না।

চর্মরোগে তুলসি পাতা আশ্চার্যজনক ভাবে কাজ করে। শিশুদের সর্দি-কাশির জন্য এটি একটি মহৌষধ হলেও যে কোনো বয়সের মানুষই এ থেকে উপকার পেয়ে থাকেন।

এ গাছের উৎকৃষ্ট ওষুধ বা ভেষজের গুণাবলি আছে। এর ডাল, পাতা দিয়ে বহু ওষুধ তৈরি হয়। দূষণ রোধে তুলসি অতুলনীয়। এতে মানুষের জীবনীশক্তি বৃদ্ধি হয়। রোগ দূরে থাকে।

তুলসি গাছ পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। এ কারণে একে 'অক্সিজেনের ভান্ডার' বলা হয়। এ গাছের রস কৃমি ও বায়ুনাশক। গাছের ব্যবহার্য অংশ হলো রস, পাতা এবং বীজ।

আয়ুর্বেদ ও ভেষজ চিকিৎসায় তুলসির ব্যাপক ব্যবহার আছে। বিশেষত ভারত উপমহাদেশে। এসব অঞ্চলে চার ধরনের তুলসি গাছ দেখা যায়, সেগুলো হলো: বাবুই তুলসি, রাম তুলসি, কৃষ্ণ-তুলসি ও শ্বেত তুলসি।

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()