সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

৫০-৬০ কেজিতে মণ ধরে আম কেনেন আড়তদাররা, মন্ত্রীর কাছে অভিযোগ

৪০ কেজিতে হয় এক মণ। অথচ চাঁপাইনবাবগঞ্জে ৫০-৬০ কেজিতে মণ ধরে আম কেনেন আড়তদাররা। চাষিদের জিম্মি করে মণে ১৫-২০ কেজি পর্যন্ত বেশি আম নেন তারা। বিষয়টির সমাধান চান চাষিরা।

ফল

৪০ কেজিতে হয় এক মণ। অথচ চাঁপাইনবাবগঞ্জে ৫০-৬০ কেজিতে মণ ধরে আম কেনেন আড়তদাররা। চাষিদের জিম্মি করে মণে ১৫-২০ কেজি পর্যন্ত বেশি আম নেন তারা। বিষয়টির সমাধান চান চাষিরা।

এ বিষয়ে কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুস শহীদের কাছে অভিযোগ করেছেন আমচাষিরা। শুক্রবার (১৭ মে) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমুরপুর এলাকায় এক্সচেঞ্জ অব ফার্মার ভিউ অনুষ্ঠান শেষে মন্ত্রীর কাছে অভিযোগ করেন তারা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, 'আমরা কষ্ট করে আম উৎপাদন করি। কিন্তু আড়তদাররা মণে ১৫-২০ কেজি আম বেশি নিয়ে নিচ্ছে। ৫০-৬০ কেজিতে মণ ধরে আম কিনছেন তারা। এ অনিয়ম কয়েকবছর আগে থেকেই হয়ে আসছে। আমরা এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চাই।'

তিনি আরও বলেন, 'চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতেও আমের ওজন নিয়ে ঝামেলা হয়। তাই আমরা চাই সব আম বাজারে ওজনের মাপ যেন একই হয়।'

দিন দিন আমের দাম কমে যাচ্ছে জানিয়ে সদস্য সচিব আহসান হাবিব বলেন, চাষিরা এখন অনেকটায় হতাশ। তবু কাঁচাপণ্য হিসেবে ৪৫ কেজিতে মণ দিতে চাচ্ছেন চাষিরা। কিন্তু ৫০-৬০ কেজিতে মণ! এটি অনেক বেশি হয়ে যায়। মণে ২০ কেজি আম বেশি দেওয়া অসম্ভব।

এর আগে গতবছরের ১০ আগস্ট দুপুরে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে ওজন নিয়ে সমস্যার কথা জানান চাষিরা। তারপরও কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, আমচাষিদের আবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো সিন্ডিকেট রাখবো না। এবার আমের উৎপাদন কম হয়েছে। তাই আম নিয়ে আরও বেশি সিন্ডিকেট হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে এবার চার লাখ ৫০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যা গতবছর ছিল চার লাখ ২৫ হাজার টন।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

পুকুরপাড়ের মাচায় হলুদ-কালো তরমুজ: সোনারগাঁয়ে এক লাখ খরচে চার লাখ লাভের আশা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গৌরবরদী গ্রামের কৃষক রমজান আলী সাত বিঘা জমিতে মাচা তৈরি করে অসময়ের কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন; পুকুরে মাছ আর পাড়ে করলা-লাউ চাষ মিলিয়ে মাসে গড়ে প্রায় ৫০ হাজার টাকা আয় তাঁর।

কৃষি সময়২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

তাপপ্রবাহ-খরায় ফ্রান্সের ওয়াইন উৎপাদন ৭০ বছরের সর্বনিম্নের পথে, বোর্দোয় উঠছে আঙুরবাগান

ফরাসি কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাসে ২০২৬ সালে টানা তৃতীয় বছর উৎপাদন কমছে; বারগান্ডিতে স্বাভাবিকের অর্ধেক ফলন, ১৪ আগস্টে ইতিহাসের আগাম আঙুর সংগ্রহ, আর চাহিদা কমায় হেক্টরপ্রতি ৪ হাজার ইউরো সহায়তায় বাগান তুলে ফেলছেন চাষিরা।

অর্থসূচক২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

সেপ্টেম্বরেও গাছে আম: সাপাহারের ৭৫ বিঘার বাগানে গৌরমতি-কাটিমনে ৬৩ লাখ টাকার আশা

নওগাঁর সাপাহারে সোহেল রানার বরেন্দ্র এগ্রো বাগানে ১,৮০০ গৌরমতি ও ১,৭০০ কাটিমন গাছে অসময়ের আম ঝুলছে; মণপ্রতি ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()