সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৫ কিমি/ঘ

বাংলাদেশে পরিবেশবান্ধব ইট তৈরিতে বাধা কোথায়?

বাংলাদেশে পরিবেশবান্ধব ইট তৈরি এবং এর ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ঢাকায় আজ সরকারের পক্ষ থেকে একটি সম্মেলন আয়োজন করা হয়েছে।

বাংলাদেশে পরিবেশবান্ধব ইট তৈরি এবং এর ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ঢাকায় আজ সরকারের পক্ষ থেকে একটি সম্মেলন আয়োজন করা হয়েছে।

২০১৫ সাল থেকে সরকারীভাবে পুরনো পদ্ধতির ইটভাটার লাইসেন্স দেয়া বন্ধ রেখেছে সরকার। কিন্তু তারপরও পরিবেশবান্ধব ইট তৈরিতে ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে না।

পরিবেশবিদ ড. আতিক রহমান বলছেন, পরিবেশবান্ধব ইট ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকিও অনেক কমবে।

প্রচলিত ইটভাটায় তৈরি ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ইট তৈরির বিষয়ে একটি প্রচারণা চালাচ্ছে সরকার। এ উপলক্ষে রোববার 'গ্রিন ব্রিক কনভেনশন ২০১৬' নামে একটি সম্মেলনও আয়োজন করেছে সরকারী সংস্থা, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড।

আইনের আওতায় পুরনো প্রযুক্তির ইটভাটার লাইসেন্স দেয়া বন্ধ করে দিয়েছে সরকার এবং পুরনো ইটভাটাগুলোকে ধাপে ধাপে বন্ধ করে দেয়ার পরিকল্পনা তাদের রয়েছে।

পরিবেশবিদরা বলছেন, প্রচলিত ইটভাটায় উপরিভাগের মাটি ব্যবহার করায় জমির উর্বরতাও ক্ষতিগ্রস্ত হয়।

তবে ইটভাটা মালিকরা এখনো পর্যন্ত নতুন প্রযুক্তি গ্রহণে খুব বেশি আগ্রহ দেখাননি।

"একটা সাধারণ ইটের ভাটায় যদি ১ কোটি টাকা খরচ হয়, তবে এসব ইটের ভাটায় ৪০-৫০ কোটি টাকা খরচ হবে। মালিকদের এজন্যে সরকার স্বল্পসুদের ঋণ দেয়ার ব্যবস্থা করছে"। বলেন ড. আতিক রহমান। তিনি গ্রিন ব্রিক সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

মূলত: পরিবেশবান্ধব ইট তৈরিতে ইটভাটা মালিকদের আগ্রহী করে তোলা এবং এসংক্রান্ত ঋণ বিষয়ে ইটভাটা মালিকদের সচেতন করার চেষ্টা করা হচ্ছে এই সম্মেলন থেকে।

পরিবেশবান্ধব ইটের কারণে নির্মাণের খরচও বাড়বে না বলে জানান ড. রহমান।

বিবিসি বাংলাসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

সাভারে বছরে ৮৪ হাজার টন চামড়া বর্জ্য, জাতীয় কঠিন বর্জ্য নীতির দাবি

বিল্ড ও দ্য এশিয়া ফাউন্ডেশনের নীতি সংলাপে জানানো হয়, সাভার চামড়া শিল্পনগরীর বর্জ্যের ৬০-৭০ শতাংশ ক্রোমিয়ামমুক্ত, যা থেকে জেলাটিন, কোলাজেন, প্রোটিন মিল ও ট্যালো তৈরি করা যায়।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

জাতীয় ফুল শাপলা: খাবার, খৈ আর প্রাচীন ইতিহাসের জলজ উদ্ভিদ

সাদা শাপলা (Nymphaea nouchali) বাংলাদেশের জাতীয় ফুল; এর ডাঁটা সবজি, শালুক কন্দ আর ভেটের বীজে তৈরি হয় ঢ্যাপের খৈ, আর পৃথিবীতে শাপলার প্রজাতি প্রায় অর্ধশত।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাকৃবির বোটানিক্যাল গার্ডেনে ১,৮০০ প্রজাতির উদ্ভিদ, ৪১০ প্রজাতির গাছ

পুরনো ব্রহ্মপুত্রের তীরে প্রায় ২৫ একরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বিরল ও বিপন্ন প্রজাতিসহ প্রায় ১,৮০০ প্রজাতির ভাসকুলার উদ্ভিদ রয়েছে।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)