সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

সবজির বাজার চড়াই, আরও কমেছে মুরগির দাম

শীতের সবজি শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ সবধরনের সবজি বাজারে ভরপুর থাকলেও সবকিছুর দাম চড়া। অবশ্য সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দামে খুব একটা হেরফের হয়নি।

লাইভস্টক

শীতের সবজি শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ সবধরনের সবজি বাজারে ভরপুর থাকলেও সবকিছুর দাম চড়া। অবশ্য সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দামে খুব একটা হেরফের হয়নি।

সবজির পাশাপাশি দাম অপরিবর্তিত রয়েছে মাছের দাম। সেইসঙ্গে আলু ও পেঁয়াজের দামও কোনো পরিবর্তন আসেনি। তবে মুরগির দাম কিছুটা কমেছে। আর ডিমের দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৬০ থেকে ১৬৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে ৫ টাকা। আর তিন সপ্তাহের ব্যবধানে কমেছে ২৫ টাকা। তিন সপ্তাহ আগে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৮৫ থেকে ১৯০ টাকা।

ব্রয়লার মুরগির পাশাপাশি 'পাকিস্তানি কক' বা 'সোনালি মুরগি' দামও কিছুটা কমেছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০০ থেকে ৩৪০ টাকা। তবে লাল লেয়ার মুরগি দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ২২০ থেকে ২৩০ টাকা কেজি বিক্রি হওয়া লাল লেয়ার মুরগি এখন ২৪০ থেকে ২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মুরগির দামের বিষয়ে খিলগাঁওয়ের ব্যবসায়ী মো. আল-আমিন জাগো নিউজকে বলেন, দুই-তিন সপ্তাহ ধরে বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ বেড়ে গেছে। এ কারণে ধিরে ধিরে ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে। ১৯০ টাকা থেকে এরই মধ্যে ১৬০ টাকায় নেমে এসেছে। আমাদের ধারণা সামনে ব্রয়লার মুরগির দাম আরও কমবে।

এ ব্যবসায়ী বলেন, ব্রয়লার মুরগির দাম কমার কারণে সোনালি মুরগির দামও কমেছে। তবে বাজারে মুরগির চাহিদা কমেনি। হোটেল, রেস্টুরেন্টগুলো এখন প্রচুর মুরগি কিনছে। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানও হচ্ছে। তাই আমাদের ধারণা মুরগির দাম খুব বেশি কমবে না।

মুরগির দাম কমলেও সপ্তাহের ব্যবধানে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের মতো ফার্মের মুরগির ডিমের ডজন ১১৫ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, আর পেঁয়াজের কেজি গত সপ্তাহের মতো ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা আগের মতই সব থেকে বেশি দামে বিক্রি করছেন গাজর ও টমেটো। মানভেদে এক কেজি গাজর ১০০ থেকে ১৬০ টাকা বিক্রি হচ্ছে। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে এ সবজি দুটির দাম অপরিবর্তিত রয়েছে।

তবে গত সপ্তাহে কিছুটা দাম বাড়াও এ সপ্তাহে কিছুটা কমেছে শিমের দাম। গত সপ্তাহে ১২০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হওয়া শিম এখন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর গত সপ্তাহের মতো ঢেঁড়শের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।

এছাড়া পটল, বরবটি, ফুলকপি ও বাঁধাকপির দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। পটলের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। ফুলকপির পিস ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত থাকার তালিকায় থাকা অন্য সবজির মধ্যে ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। করলা ৬০ থেকে ৮০ টাকা এবং চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচকলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাল শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০ থেকে ১৫ টাক বিক্রি হচ্ছে। আর পালন শাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা।

কারওয়ান বাজারের ব্যবসায়ী মিলন সরদার সবজির দামের বিষয়ে বলেন, দিন দিন বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ছে। তবে, সবজির দামে এখন শীতের সবজির প্রভাব পড়েনি। এ কারণে এখন সবধরনের সবজির দাম একটু বেশি। তবে আমাদের ধারণা কিছুদিনের মধ্যেই অনেক সবজির দাম কমে আসবে।

মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে টাকি মাছ। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকা। ১ থেকে দেড় কেজি ওজনের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি।

এমএএস/এমএএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

ফসল

সরু সারিতে ঘন করে লাগানো খাটো ভুট্টায় আগাছার বীজ ৯৯ শতাংশ পর্যন্ত কমল পেন স্টেটের পরীক্ষায়

গোবরসার-নির্ভর বিনা চাষের সাইলেজ পদ্ধতিতে খাটো জাতের ভুট্টা ১৫ ইঞ্চি সারিতে ঘন করে লাগালে বারকিউকাম্বার, কক্লবার ও পামার অ্যামারান্থ দমে যায়, গোখাদ্যের মানও কমে না—পেনসিলভানিয়ার ডেইরি খামারে গবেষণা।

Farms.com২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

নিষেধ সত্ত্বেও জলাতঙ্কে আক্রান্ত গরু ৬০ হাজারে বিক্রি ও জবাই, রায়পুরার বাজারে আতঙ্ক

নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ বাজারে জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে গরুর মালিক ও মাংস বিক্রেতাকে আটক করে ইউএনওর কাছে নিয়েছেন স্থানীয়রা; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, গরুটি আলাদা রাখতে ও বিক্রি না করতে আগেই সতর্ক করা হয়েছিল।

আজকের পত্রিকা২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

রোমে ওয়ান হেলথ সম্মেলন শুরু: প্রাণিসম্পদ তথ্যভান্ডার ও বার্ড ফ্লু মোকাবিলার বৈশ্বিক কাঠামো চালু করল এফএও

বাংলাদেশের পরিবেশমন্ত্রীসহ বিভিন্ন দেশের কৃষি, স্বাস্থ্য ও পরিবেশমন্ত্রীদের উপস্থিতিতে এফএও একটি অনলাইন প্রাণিসম্পদ তথ্যকেন্দ্র এবং ডব্লিউএইচও, ডব্লিউওএএইচ ও সিএমএসের সঙ্গে যৌথভাবে বার্ড ফ্লু কর্মকাঠামো উন্মোচন করেছে।

এফএও নিউজরুম২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()