সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাদকৃষির নানামুখি গবেষণা

ছাদকৃষি নিয়ে নানামুখি গবেষণা চলছে। গবেষণার জন্য মডেল ছাদকৃষি গড়ে তুলেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিদ্যা বিভাগ। ছাদকৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে সেখানে।

ছাদকৃষি নিয়ে নানামুখি গবেষণা চলছে। গবেষণার জন্য মডেল ছাদকৃষি গড়ে তুলেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিদ্যা বিভাগ। ছাদকৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে সেখানে।

শহরে বাড়ির ছাদে কিংবা আঙিনায় এক টুকরো কৃষি আয়োজন যেমন দিতে পারে নিরাপদ খাদ্যের যোগান, তেমনি শহরের প্রকৃতিকে সবুজ রেখে বাড়ায় অক্সিজেনের পরিমাণ। পাশাপাশি পরিবর্তিত জলবায়ুতে টিকে থাকতে এ ধরনের উদ্যোগের রয়েছে গুরুত্বপূর্ণ উপযোগিতা।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ছাদকৃষি গবেষণা থেকে এমন তথ্যই মিলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মাহবুব ইসলাম।

তিনি বলেন, ছাদকৃষির জন্য ছাদটা কেমন হবে, কী ধরনের ফল-ফসল চাষ করতে হবে, এ রকম নানা প্রশ্ন থাকে উদ্যোক্তার। তাই গবেষণার মাধ্যমে ছাদকৃষির একটা মডেল তৈরির চেষ্টা এখানে চলছে।

গবেষণায় পাওয়া বিষয়গুলো কৃষির সঙ্গে জড়িত সবাইকে জানানো জরুরী বলে মনে করছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামালউদ্দিন আহমেদ।

গবেষণার পাশাপাশি ছাদকৃষি বিষয়ক প্রশিক্ষণেরও আয়োজন করা হয় এখানে। এই ছাদটিকে বলা চলে ছাদকৃষি বিষয়ক একটি গবেষণাগার। এখান থেকেই পেতে পারে আগামীর ছাদকৃষির নতুন রূপ।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

শীতের ছাদবাগান: কোন সবজি ও ফুল লাগাবেন, কেমন হবে টব আর মাটি

শীতের ছাদবাগানের প্রস্তুতি এখনই; ১২-১৫ ইঞ্চির টবে সবজি, ফুলের জন্য দোআঁশ মাটি, কম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ, আর দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ।

এই সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ছাদকৃষি

রাজশাহীর ছাদে ১১০ প্রজাতির সাড়ে তিন হাজার গাছ, চারা বেচে বছরে ১২ লাখ টাকা

রাজশাহীর বিনোদপুরে নিজের ছাদবাগান থেকে চারা ও টব বিক্রি করে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করছেন শারমিন আক্তার। ছাদবাগান বিভাগে জাতীয় বৃক্ষরোপণ পুরস্কারে প্রথম হয়েছেন তিনি।

আমার দেশ২৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ভাড়া ছাদে সাকুলেন্ট-ক্যাকটাসের চারা, রামপুরার রাঙ্গুলি মাসে বেচে ২ লাখ টাকার গাছ

করোনাকালে শখের ছাদবাগান থেকে শুরু; এখন মাসে পাঁচ হাজার টাকায় ভাড়া নেওয়া ছাদে কাটিং থেকে চারা তৈরি করে অনলাইনে মাসে প্রায় দুই লাখ টাকার শৌখিন গাছ বিক্রি করেন ইয়াসমিন খান।

প্রথম আলো২৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)