সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

চাঁদপুর ঘাটে আসছে অপরিপক্ব তরমুজ, যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে

চাঁদপুর নদীঘাটে প্রতিদিন ট্রলারে করে আসছে হাজার হাজার অপরিপক্ব তরমুজ। বিভিন্ন চরাঞ্চল ও তরমুজ উৎপাদনকারী এলাকা থেকে এসব তরমুজ ট্রলারের মাধ্যমে ঘাটে আনা হচ্ছে। পরে সেখান থেকে পাইকারি ব্যবসায়ীরা ট্রাক ও পিকআপযোগে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন।

চাঁদপুর নদীঘাটে প্রতিদিন ট্রলারে করে আসছে হাজার হাজার অপরিপক্ব তরমুজ। বিভিন্ন চরাঞ্চল ও তরমুজ উৎপাদনকারী এলাকা থেকে এসব তরমুজ ট্রলারের মাধ্যমে ঘাটে আনা হচ্ছে। পরে সেখান থেকে পাইকারি ব্যবসায়ীরা ট্রাক ও পিকআপযোগে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন।

ক্রেতাদের অভিযোগ, মৌসুমের শুরুতেই অধিক লাভের আশায় অনেক কৃষক ও ব্যবসায়ী অপরিপক্ব তরমুজ বাজারজাত করছেন। এতে একদিকে যেমন ক্রেতারা কাঙ্ক্ষিত স্বাদ পাচ্ছেন না, অন্যদিকে বাজারে তরমুজের মান নিয়েও দেখা দিচ্ছে প্রশ্ন।

চাঁদপুর শহরের চৌধুরী ঘাট এলাকায় দেখা গেছে, ভোর থেকে শুরু করে দিনভর তরমুজবোঝাই ট্রলার ভিড়ছে। শ্রমিকরা দ্রুত তরমুজ নামিয়ে সেগুলো আড়তে তুলে দিচ্ছেন। পরে এসব তরমুজ ট্রাকসহ বিভিন্ন পরিবহন করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

ভোলা থেকে আসা তরমুজ চাষি লোকমান ও পটুয়াখালীর আবু তালিব জাগো নিউজকে বলেন, ‌'রমজানের শুরুতে বাজারে কিছু অপরিপক্ব তরমুজ আসায় তরমুজ ব্যবসায়ী ও চাষিদের কিছুটা বদনাম হয়েছে। তবে আমরা যেসব তরমুজ এনেছি সব পরিপক্ব। গতবছরের তুলনায় এবছর তরমুজের দাম কম আছে। ঈদের পর পুরোপুরি সিজন হবে, তখন দাম আরও কমে আসবে।'

ক্রেতা জমির তালুকদার বলেন, 'বাজারে বেশিরভাগ তরমুজ এখন অপরিপক্ব। ব্যবসায়ীরা দাম কম বললেও আমাদের কাছে একদমই কম মনে হয় না। প্রতিবছর তরমুজের সিজন এলে একটি সিন্ডিকেট দাম বাড়িয়ে দেয়। অপরিপক্ব তরমুজ বাজারে বিক্রি বন্ধ এবং দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন।'

চৌধুরী ঘাট এলাকার তরমুজ ব্যবসায়ী মো. ফরিদ হোসেন বলেন, 'এবছর রমজানের শুরুতে তরমুজ তেমন বেচাকেনা শুরু না হলেও শেষ সময়ে এসে তরমুজের বেচাকেনা শুরু হয়েছে। এসময় তরমুজ পুরোপুরি পাকা শুরু হয়েছে। আগের কিছু তরমুজ অপরিপক্ব থাকলেও এখনকার তরমুজ পুরোপুরি পরিপক্ব। বাজারদর এবং বিক্রি খুব ভালো হচ্ছে।'

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে বড় আকারের ১০০ তরমুজ ৩০ হাজার, মাঝারি আকারের তরমুজ ১৫-২০ হাজার এবং ছোট আকারের তরমুজ ১০ হাজারে বিক্রি হচ্ছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, সেজন্য আমরা রমজানের শুরু থেকেই বাজারে অভিযান পরিচালনা করে আসছি। শুধু তাই নয়, বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ায় অনেককে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। তরমুজ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ইসলাম

স্পেনের জলপাই খামারে আন্দালুসের ইসলামি ঐতিহ্য তুলে ধরছেন এক মুসলিম দম্পতি

মালাগার কাছে ৩৫ একরের খামারবাড়ি কিনে ‘হাউস অব আন্দালুস’ গড়ছেন হেনরিয়েটা সোভাতি ও ইমাম আজমল মাসরুর; সেখানে ৪০০ জলপাইগাছ, পরিকল্পনা কোরআনিক বাগান ও গ্রন্থাগারের।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বিনায় চালু হলো গামা ইরেডিয়েশন প্রযুক্তি, কৃষিপণ্য রপ্তানিতে নতুন সুযোগ

গাজীপুরে বিনার আঞ্চলিক কেন্দ্রে ৮৯ কোটি টাকার গামা ইরেডিয়েশন সেন্টার চালু হয়েছে; এতে আম-কাঁঠালের মতো কৃষিপণ্য জীবাণুমুক্ত করে বেশি দিন রাখা যাবে।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

ফুলবাড়িয়ার ছয় গ্রামে লেবুর বাগান, এক মৌসুমে ৯৫ কোটি টাকা বিক্রির আশা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এবার ৭৫৪ হেক্টরের বেশি জমিতে লেবুর আবাদ; কৃষি বিভাগের হিসাবে এ মৌসুমে প্রায় ৯৫ কোটি টাকার লেবু বিক্রি হতে পারে।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)