সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৩ কিমি/ঘ

গম ও ভুট্টা উৎপাদনে রেকর্ড গড়তে যাচ্ছে ইউক্রেন

ভুট্টা ও গম উৎপাদন এবং রফতানিতে হতাশাজনক একটি বছর কাটানোর পর ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেন। ২০২১-২২ বিপণন মৌসুমে রেকর্ড উৎপাদন ও রফতানির প্রত্যাশা করছে দেশটি। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডি

ভুট্টা ও গম উৎপাদন এবং রফতানিতে হতাশাজনক একটি বছর কাটানোর পর ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেন। ২০২১-২২ বিপণন মৌসুমে রেকর্ড উৎপাদন ও রফতানির প্রত্যাশা করছে দেশটি। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেইন এগ্রিকালচার সার্ভিসের গ্লোবাল এগ্রিকালচার ইনফরমেশন নেটওয়ার্ক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২০-২১ মৌসুমে কৃষিপণ্য দুটি উৎপাদনে ধস নেমেছিল। বৈরী আবহাওয়ার কারণে আবাদ ও উৎপাদন লক্ষণীয় মাত্রায় কমে যায়। তবে ২০২১-২২ মৌসুমে ইউক্রেনে ভুট্টা উৎপাদন আগের মৌসুমের তুলনায় ২৯ শতাংশ বেড়ে ৩ কোটি ৯০ লাখ টনে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। রফতানি ৪১ শতাংশ বেড়ে ৩ কোটি ৪০ লাখ টনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গম উৎপাদন ২৭ শতাংশ বাড়ার প্রত্যাশা করা হচ্ছে। দেশটিতে ৩ কোটি ২১ লাখ টন গম উৎপাদন হতে পারে। রফতানি দাঁড়াতে পারে ২ কোটি ৩৮ লাখ টনে, যা এর আগের মৌসুমের তুলনায় ৪১ শতাংশ বেশি।

২০২০-২১ মৌসুমে যব ও ভুট্টা রফতানিতে বিশ্ববাজারে ভালো প্রভাব তৈরি করতে সক্ষম হয় ইউক্রেন। দেশটির মোট রফতানীকৃত যবের ৭০ শতাংশই পৌঁছে চীনে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত খাদ্যশস্য রফতানি ২১ শতাংশ কমলেও ভুট্টা রফতানি ৬৭ শতাংশ বাড়ে।

বণিক বার্তাসূত্র

ইউক্রেন

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

ইউক্রেনে নতুন জিএমও আইন কার্যকর: জিএম ভুট্টা চাষে অনির্দিষ্ট নিষেধাজ্ঞা, ইইউ নিয়মের সেতু

২০২৩ সালে গৃহীত আইনটি ২০২৬ সালের সেপ্টেম্বরে কার্যকর হচ্ছে, অনুমতি, রাষ্ট্রীয় নিবন্ধন, ০.১ থেকে ০.৯ শতাংশ লেবেল-সীমা ও প্রয়োগ-ব্যবস্থা নিয়ে; খোলা মাঠে জিএম ভুট্টা অনির্দিষ্টকাল আর জিএম চিনি বিট ও সরিষা পাঁচ বছর নিষিদ্ধ, এবং ইইউতে যোগ দেওয়ার দিন ইইউ-অননুমোদিত সব জিএমও নিবন্ধন বাতিল; বাস্তবায়নই

Seed World Europe১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)