সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

বরগুনায় দুই ট্রলারে ঘাটে এলো ২০০ মণ ইলিশ

বঙ্গোপসাগরে দুটি ট্রলারে এক টানে ধরা পড়েছে ২০০ মণ ইলিশ। পরে বরগুনার পাথরঘাটায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে এসব ইলিশ ৫৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।

মৎস্য

বঙ্গোপসাগরে দুটি ট্রলারে এক টানে ধরা পড়েছে ২০০ মণ ইলিশ। পরে বরগুনার পাথরঘাটায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে এসব ইলিশ ৫৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) সকালে এফবি সাফাওয়ান-১ ও এফবি রাইসা নামের দুটি ট্রলারে করে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাইফ ফিস নামের আড়তে এসব মাছ বিক্রি করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ১৪ নভেম্বর এফবি সাফাওয়ান-১ ও এফবি রাইসা পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে যায়। সোমবার (১৭ নভেম্বর) কুয়াকাটা থেকে অন্তত ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে জাল ফেললে এক টানে ধরা পড়ে প্রায় ১৮ হাজার পিস ইলিশ। এরমধ্যে এফবি রাইসা ট্রলারে ধরা পড়ে ১১০ মণ। যা বিক্রি হয়েছে ২৮ লাখ ৫০ হাজার টাকা দামে। অন্যদিকে এফবি সাফাওয়ান-১ ট্রলারে ধরা পড়ে ৯০ মণ ইলিশ বিক্রি হয় ২৫ লাখ টাকায়।

এফবি রাইসা ট্রলারের মাঝি মাসুদ বলেন, ১৪ নভেম্বর আমরা মাছ ধরার জন্য সাগরে যাই। তিন-চারদিনে মাত্র ৪০০ পিস মাছ পাই। ১৭ নভেম্বর বিকেলে জাল ফেলে কিছু সময় অপেক্ষা করার পর জাল টান দিতে গিয়ে দেখি ইলিশ আর ইলিশ। ওই এক টানেই আনুমানিক প্রায় ১৮ হাজার ইলিশ ধরা পড়ে। সাফওয়ান-১ ট্রলার সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর বিকেল জাল ফেলা হলে ৯০ মণ মাছ ধরা পড়ে। আজ মাছগুলো খোলা ডাকে বিক্রি করা হয়।

পাথরঘাটা বিএফডিসি মার্কেটের আড়তদার মোস্তফা আলম বলেন, আমার আড়তে মাছগুলো বিক্রি হয়েছে। কিছুদিন আগে প্রায় ১৭০ মণ মাছ বিক্রি করি অন্য একটি ট্রলারে। সাগরে এখন মাছ ধরা পড়েছে না জেলেদের। তবে এবারে ২০০ মণ ধরা পড়ায় অনেকটা লোকসান কাটিয়ে ওঠতে পারবে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে আগর মতন মাছ ধরা না পড়ায় জেলেরা ও ট্রলার মালিকরা লোকসান গুনতে ছিল। দুই ট্রলারে ২০০ মণ ইলিশ পাওয়ায় জেলেদের হাসি মুখ দেখে আমরাও খুশি হয়েছি।

নুরুল আহাদ অনিক/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()