সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

চাঁপাইনবাবগঞ্জ থেকে ইতালি গেলো দুই টন খিরসাপাত ও ব্যানানা ম্যাংগো

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি মৌসুমে বিদেশে আম রপ্তানি শুরু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে দুই টন খিরসাপাত ও ব্যানানা ম্যাংগো জাতের আম ইতালি পাঠানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়।

ফল

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি মৌসুমে বিদেশে আম রপ্তানি শুরু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে দুই টন খিরসাপাত ও ব্যানানা ম্যাংগো জাতের আম ইতালি পাঠানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চাত্রা গ্রামের আমচাষি শামীম রেজা সোহাগ এসব আম রপ্তানি করছেন। তবে তার বাগানে প্রায় ৫০ টন রপ্তানিযোগ্য আম উৎপাদন হলেও সব আম বিদেশে পাঠানো সম্ভব হয় না। এতে প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হতে হয় বলে জানান তিনি।

আমচাষি শামীম রেজা সোহাগ জানান, ২০২২ সাল থেকে তিনি রপ্তানিযোগ্য আম উৎপাদন শুরু করেন। ২০২৩ সালে তিনি প্রথমবার ১২ টন আম বিদেশে পাঠান। পরে ২০২৫ সালে বিভিন্ন দেশে ৩৫ টন আম রপ্তানি করেন। এবার মৌসুমের শুরুতেই শুক্রবার দুই টন আম ইতালিতে পাঠানোর মাধ্যমে রপ্তানি শুরু করলেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলি বলেন, 'নিরাপদ ও মানসম্মত আম উৎপাদনের মাধ্যমে বিদেশি বাজার সম্প্রসারণে কাজ চলছে। ইউরোপসহ বিভিন্ন দেশে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা বাড়ছে।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। জেলায় প্রায় ৪ লাখ ৫৮ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোহান মাহমুদ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()