প্রকৃতি আর মানুষের উদ্যোগ একই সঙ্গে আবর্তিত হচ্ছে। আমাদের দেশে মৌসুমে শীতের প্রকোপ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীত কিছুটা দেরিতে আসছে। মানুষের শীতকেন্দ্রিক আমেজও শীতপ্রধান অঞ্চলের সঙ্গেই যেন পা মেলাতে শুরু করেছে। এরই এক দৃষ্টান্ত এই টিউলিপ।
২০২০ সালে যখন গাজীপুরের শ্রীপুরের এই দক্ষিণখণ্ডে যখনপ্রথম টিউলিপ ফুটলো, তখন সেটি ছিল এক বিস্ময়। দুই বছর পরে এসে এটি এখন এক ক্রমবিকাশমান সম্ভাবনা। আমাদের দেশের মাটি ও প্রকৃতি টিউলিপের জন্য প্রস্তুত হয়ে উঠেছে। আর মানুষ যে টিউলিপের সৌন্দর্য আকর্ষণে মুগ্ধ হয়েছে, তা বলাই বাহুল্য।
এবার টিউলিপ ছড়িয়েছে দেশের চারটি জায়গায়। শ্রীপুরের বাইরে ফুল চাষের রাজধানী যশোরের গদখালিতে ফুলচাষী ইসমাইল গড়েছেন ৫ হাজার টিউলিপের বাগান, রাজশাহীর একজন ব্যবসায়ী তার নিজস্ব খামারে গড়েছেন ১ হাজার টিউলিপের সৌখিন বাগান আর পঞ্চগড়ের তেতুলিয়ায় ৪০ হাজার টিউলিপ চাষ করছেন ৮ জন নারী।





মন্তব্য
(০)