সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

মানুষের বন্ধু গাছ এখন মূর্তিমান আতঙ্ক

ঝড় নেই, বাতাস নেই-আকস্মিক প্রকাণ্ড গাছ উপড়ে পড়ে খ্যাতিম্যান শিল্পী ও জাতীয় পুরস্কারে ভূষিত চলচ্চিত্র নির্মাতা খালিদ

ঝড় নেই, বাতাস নেই-আকস্মিক প্রকাণ্ড গাছ উপড়ে পড়ে খ্যাতিম্যান শিল্পী ও জাতীয় পুরস্কারে ভূষিত চলচ্চিত্র নির্মাতা খালিদ

মাহমুদ মিঠু নিহত হওয়ার পর ঢাকা শহরের অনেক পুরনো গাছকেই এখন মূর্তিমান আতঙ্ক মনে করছেন মানুষ। গাছের প্রতি ভালোবাসা থাকলেও রুগ্ন গাছ সঠিকভাবে সংরক্ষণ

করতে না পারলে এ ঘটনার পুনরাবৃত্তিও অসম্ভব নয় বলে প্রকৃতি ও পরিবেশ কর্মীরা মনে করেন।

মিঠুর মৃত্যুর পরও সবকিছু আগের মতোই চলছে। অর্ধমৃত বহু গাছ দাঁড়িয়ে আছে ঢাকা শহরে। নিজেদের অনিরাপদ মনে না করে তার নীচ দিয়ে নিশ্চিন্তেই হাঁটছেন মানুষ। চলছে রিক্সাসহ যানবাহন। এমন পরিবেশেই আকস্মিক উপড়ে পড়া গাছের চাপায় চারদিন আগে প্রাণ হারালেন খালিদ মাহমুদ মিঠু।

তারপর আবারও সবকিছু আগের মতো। কিন্তু মিঠু যেন জীবনের বিনিময়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন কিছু, বুঝিয়ে গেলেন সতর্ক না হলে কতোটা অনিরাপদ এ শহর।

পথচারিরা বলছেন, জরুরিভাবেই একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সামনে বৈশাখ মাস আসছে, ঝড়ে গাছ উপড়ে যেতেই পারে। তারা আরো মনে করেন, সঠিক তদারকি থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।

পরিবেশ সাংবাদিক ফোরামের হিসাবে জনবহুল ঢাকা শহরে রুগ্ন গাছ আছে ৫ শতাংশ। এগুলো সারিয়ে তোলা অথবা সরিয়ে ফেলা দরকার।

পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী বলেন, যে গাছগুলো দুর্বল-রুগ্ন সেই গাছগুলোকে সারিয়ে ফেলা আর যে গাছগুলো সারানো না যায় সেগুলো সরিয়ে ফেলাটা আমাদের একটা কর্তব্য।

আর গাছ রুগ্ন হওয়ার কারণ হিসেবে প্রকৃতিপ্রাণ যশোধন প্রামাণিক উদঘাটন করেছেন নগর উন্নয়নের ত্রুটিগুলোকে।

প্রকৃতি কর্মী যশোধন প্রামাণিক বলেন, ঢাকাতে লাগানো গাছের মূল শিকড় থাকে না। সাইড শিকড়ের ওপর গাছগুলো বেঁচে থাকে। সেই সাইড শিকড়গুলো বার বার ঢালাই করে আটকানোর ফলে সাইড শিকড়গুলোও মরে গেছে। যে কারণে এ ধরণের দুর্ঘটনা শুরু হয়েছে।

এক্ষেত্রে উঠে আসছে বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কথা।

পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী বলেন, এখানে সমন্বয়ের প্রয়োজন, যা নেই। যেমন বন বিভাগ, তারা গাছটা লাগাবে, গাছটার পরিচর্যা করবে এবং গাছগুলো আবার কেটে ফেলবে। কিন্তু বন বিভাগ সেটা করে না। আবার সড়ক ও জনপথ বিভাগ তাদেরও কিছু দায়িত্ব আছে। তাদের সড়কের পাশে অনেকগুলো গাছ আছে। পরিচর্যার কাজগুলো নিয়মিতভাবে করা হয় না।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলছেন, গাছগুলোর দায়-দায়িত্ব নিয়ে প্রশ্ন রয়েছে তাদেরও।

দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, এখানে সমন্বয়ের প্রয়োজন অবশ্যই রয়েছে এবং এটা সুনির্দিষ্ট করে দায়িত্ব কাউকে দেওয়ারও প্রয়োজন রয়েছে। যতোক্ষণ না দেওয়া হচ্ছে ততোক্ষণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে জনগণের প্রয়োজনে আমরা এ কাজগুলো করে দিব।

নগরবাসী পথ চেয়ে আছেন কার্যকর উদ্যোগের দিকে। জনজীবন আর পরিবেশ সুরক্ষায় গাছ। কিন্তু এ গাছ যখন হন্তারক হয়ে উঠে তখন তার দায়-দায়িত্ব গাছের নয়, মানুষের।

এ শহরে এ রকম অসংখ্য গাছ আছে, যেগুলো শেকড়বিহীন দুর্বল কাণ্ডের। এগুলো যেন মৃত্যুর কারণ না হয় সে ব্যাপারে উদ্যোগের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন রাজধানীর মানুষ।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()