সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৪%বাতাস ৬ কিমি/ঘ

চুয়াডাঙ্গায় বোম্বাইসহ ৩ আমের বাজারজাতকরণ শুরু

আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম বাজারজাতকরণ। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টায় জেলা শহরের মহিলা কলেজপাড়ার মহলদার আম্রকাননের বাদল মিয়ার আমবাগান থেকে এ কার্যক্রম শুরু হয়।

আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম বাজারজাতকরণ। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টায় জেলা শহরের মহিলা কলেজপাড়ার মহলদার আম্রকাননের বাদল মিয়ার আমবাগান থেকে এ কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা গাছের আম পেড়ে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ মৌসুমের উদ্বোধন করেন। পরে সেখানে আমচাষি ও বাগান মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, চুয়াডাঙ্গার চারটি উপজেলা চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর মিলিয়ে ৩০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার জেলায় দুই হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আশা করা যায়, এবছর দেড়শ কোটি টাকার আম কেনাবেচা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আমসমৃদ্ধ জেলার মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম। এ জেলায় উৎপন্ন আমের সুখ্যাতি দেশজুড়ে। আমের সেই খ্যাতি ধরে রাখতে ম্যাংগো ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী জাতভেদে আম সংগ্রহ শুরু হবে।

তিনি আরও বলেন, আমে যাতে কোনো ধরনের ক্ষতিকর দ্রব্য কিংবা ফরমালিন মেশাতে না পারে সে ব্যাপারে সজাগ রয়েছে প্রশাসন। নিরাপদ আম ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ম্যাংগো ক্যালেন্ডার অনুযারী, ১৬ মে আঁটি, গুটি ও বোম্বাই আম, ২৪ মে থেকে হিমসাগর, ৩০ মে ল্যাংড়া, ৭ জুন আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন ফজলি ও ১ জুলাই থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারসহ এলাকার আমচাষিরা।

হুসাইন মালিক/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

খাগড়াছড়িতে মাল্টা চাষে ভাগ্য বদল, রয়েছে কিছু চ্যালেঞ্জও

পাহাড়ের ঢালে সারি সারি মাল্টার গাছ। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় মাল্টা। বাগানে ভালো ফলন, বাজারে চাহিদা-সব মিলিয়ে পাহাড়ের চাষীদের মুখে এখন স্বস্তির হাসি। মাল্টা চাষ বদলে দিয়েছে তাদের জীবিকা, তৈরি হয়েছে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান। তবে সম্ভাবনার এ বাগানে রয়েছে কিছু সংকটও। সংরক্ষণের ব্য

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রিএগ্রোবিজ

সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রি

সিরাজগঞ্জ সদরের বাগবাটি জলপাই হাটে মৌসুম শুরুর পর প্রতিদিন হাট বসছে; উপজেলায় ১০১ হেক্টরে জলপাইয়ের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯০৫ মেট্রিক টন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্যফল

ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্য

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪০ শতক জমিতে প্রথমবার সাম্মাম চাষ করে এখলাছ উদ্দিন এরই মধ্যে ১ হাজার ৮০০ কেজি ফল বিক্রি করে ১ লাখ ৮ হাজার টাকা আয় করেছেন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)