বিশ্ব অর্থনীতিতে ইতিমধ্যেই সমুদ্র অর্থনীতি বিশাল একটা প্রভাব ফেলছে। বছরব্যাপী তিন থেকে পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের কর্মকান্ড সংঘটিত হচ্ছে সমুদ্রকে ঘিরে। বিশ্ব জনসংখ্যার ১৫ ভাগকে প্রোটিনের জোগান দিচ্ছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জীবজন্তু। আরও বিস্ময়কর ব্যাপার হচ্ছে পৃথিবীর ৩০ ভাগ গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ হচ্ছে সমুদ্রতলের বিভিন্ন গ্যাস ও তেলক্ষেত্র থেকে। বিশ্বের অনেক দেশেই সমুদ্রনির্ভর ঔষধশিল্পও গড়ে উঠছে। ব্লু-ইকোনমির আর একটা বড় অধ্যায় সামুদ্রিক মাছ।
কাগজে-কলমে আমাদের সামুদ্রিক মাছের প্রজাতির সংখ্যা ৪৭৫ হলেও বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র ২৫০-৩০০টি জাতের অস্তিত্বের কথা বলছে। দিন দিন কমে যাচ্ছে সামুদ্রিক মাছের জাত। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ভয়াবহ বিষয় চোখে পড়েছে। গত মার্চে কক্সবাজারের বেশ কিছু সামুদ্রিক মাছের বাজার আমি ঘুরে এসেছি। বিস্তারিত ভিডিওতে।
Shykh Seraj, শাইখ সিরাজ, চ্যানেল আই, চেনেল আই, আই চ্যানেল, আই চেনেল, শায়খ সিরাজ, সিরাজ, হৃদয়ে মাটি ও মানুষ, বাংলা, Bangla, Saik Siraj, Hridoye Mati O Manush, Ridoye Mati O Manush, Redoy Mati O Manus, cenel I, Shaikh Siraj,





মন্তব্য
(০)