সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৫২%বাতাস কিমি/ঘ

৬ লাখে বিক্রি হবে সাড়ে ২২ মণের রাজা বাবু

২৬ বছর যাবত গরু মোটাতাজা করে আসছেন কিশোরগঞ্জের ভৈরব শহরের কমলপুর নিউ টাউন এলাকার বাসিন্দা আশরাফুল আলম রুজেন। খামারের নিজস্ব গাভীর উৎপাদিত ফ্রিজিয়ান জাতের কয়েকটি ষাঁড় গরুর মধ্যে এবছর কোরবানির ঈদে বিক্রির জন্য তিনি প্রস্তুত করেছেন রাজা বাবু নামের একটি গরু। সাড়ে ২২ মণ ওজনের রাজা বাবু বিক্রি হবে ৬ লাখ ট

লাইভস্টক

২৬ বছর যাবত গরু মোটাতাজা করে আসছেন কিশোরগঞ্জের ভৈরব শহরের কমলপুর নিউ টাউন এলাকার বাসিন্দা আশরাফুল আলম রুজেন। খামারের নিজস্ব গাভীর উৎপাদিত ফ্রিজিয়ান জাতের কয়েকটি ষাঁড় গরুর মধ্যে এবছর কোরবানির ঈদে বিক্রির জন্য তিনি প্রস্তুত করেছেন রাজা বাবু নামের একটি গরু। সাড়ে ২২ মণ ওজনের রাজা বাবু বিক্রি হবে ৬ লাখ টাকায়।

আশরাফুল আলম রুজেন তার খামারে উৎপাদিত গরু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করে থাকেন। দেশীয় খাবার খড়, ঘাস, ভূষি খাইয়ে গরুগুলো মোটাতাজা করা হয়েছে।

খামারি রুজেন জাগো নিউজকে বলেন, ২৬ বছর যাবত খামারে গরু লালন পালন করে আসছি। প্রতি বছরই কোরবানির সময় খামারের নিজস্ব গরু থেকে উৎপাদিত বড় বড় গরু মোটাতাজা করে বিক্রির জন্য প্রস্তুত করে থাকি। এ বছর কোরবানির ঈদে ফ্রিজিয়ান জাতের একটি বড় গরু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। দেশীয় উপায়ে খামারে গরু লালন পালন করি। কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা হয় না।

তিনি বলেন, ৯০০ কেজি ওজনের রাজা বাবুকে ৬ লাখ টাকায় বিক্রি করবো। এরইমধ্যে অনেকে ক্রেতা রাজা বাবুকে দেখতে এসেছেন। তারা দেখে বিভিন্ন দরদাম করছেন। কেউ কেউ ৩-৪ লাখ টাকা দাম বলেছে কিন্তু এই দামে রাজা বাবুকে বিক্রি করবেন না বলে তিনি জানান।

খামারের পরিচর্যাকারী সুলতান মিয়া বলেন, আমাদের খামারের গাভীর বাচ্চা হলো রাজা বাবু। তাকে ৩ বছর যাবত খড়, ঘাস, ভূষি, ছোলা খেতে দিয়েছি। কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন ছাড়াই গরু লালন পালন করে মোটাতাজা করা হয়েছে। এখন কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য দেশীয় খাবার দিয়ে বড় করা হয়েছে।

ভৈরব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার জানান, খামারি আশরাফুল আলম রুজেনের খামারে উৎপাদিত ফ্রিজিয়ান জাতের ৯০০ কেজি ওজনের একটি ষাঁড় গরু কোরবানির ঈদে বিক্রির জন্য মোটাতাজা করেছেন। ষাঁড় গরুটির নামকরণ করেছেন রাজা বাবু। তার খামারে রাজা বাবুকে দেখতে ক্রেতা ও দর্শনার্থীরা প্রতিদিনই ভিড় করছেন।

তিনি আরও বলেন, এখানকার খামারিরা সারা বছর তাদের তত্ত্বাবধানে ছিলেন। পশু মোটাতাজাকরণে তারা খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা সেবা দিয়েছেন। খামারিরা তাদের তত্ত্বাবধানে থাকায় এখানকার উৎপাদিত পশুগুলো সম্পূর্ণ নিরাপদ। এবছর ২ হাজার ১০০টি খামারে ১৮ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এসব পশু স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় বিক্রি করা যাবে বলে তিনি জানান।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

টনপ্রতি ৫৪০ ডলারের রেশন: অস্ট্রেলিয়ার ফিডলটে ১০০ দিনের গরুতে মাথাপিছু ১৭০ ডলার লোকসান

বিফ সেন্ট্রালের সর্বশেষ ১০০ দিনের গ্রেইনফেড ট্রেডিং বাজেটে কুইন্সল্যান্ডের ডার্লিং ডাউন্সের কাস্টম ফিডলটে এ সপ্তাহে ঢোকা ৪৫০ কেজির একটি ফিডার বাছুরে লোকসান ১৭০ ডলার—ফিডার ৫২০ সেন্ট/কেজি, রেশন ১৫ বছরের সর্বোচ্চের কাছে টনপ্রতি ৫৪০ ডলার, আর ব্রেকইভেন ৯২৬ সেন্টের বিপরীতে ফরোয়ার্ড চুক্তি ৮৭৫ সেন্ট/কেজি।

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

গরু কিনে লাভ হবে কি না—উত্তর আয়ারল্যান্ডের খামারিদের জন্য চারটি হিসাবযন্ত্র আনল সিএএফআরই

উত্তর আয়ারল্যান্ডের কলেজ অব এগ্রিকালচার, ফুড অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজ (CAFRE) অনলাইনে চারটি ক্যালকুলেটর চালু করেছে—স্বল্পমেয়াদি ফিনিশিং, বাছুর থেকে মাংস, ষাঁড়ের মাংস আর ‘রাখব না বেচব’—যাতে খামারি নিজের ক্রয়মূল্য, খাদ্যব্যয় ও মাংসের দামের হিসাব বসিয়ে গরুপ্রতি ও দিনপ্রতি মার্জিন আগেই দেখে নিতে

Agriland২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

দেউলিয়া টুইডডেলস কিনে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় মৌমাছি পালক হলো এগমন্ট হানি

নিউ প্লিমাথের মানুকা মধু রপ্তানিকারক এগমন্ট হানি (Egmont Honey) ১৮ সেপ্টেম্বর তাইহাপের ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মৌমাছি পালন ব্যবসা টুইডডেলস হানির ক্রয় চূড়ান্ত করেছে; তাদের মৌচাক দাঁড়াল ২২ হাজারের বেশি—যখন দেশে নিবন্ধিত মৌচাক ২০১৯-এর ৯ লাখ ১৮ হাজার থেকে নেমে ৪ লাখ ৯০ হাজারের নিচে, আর কাঁচা মানুকা মধুর

Rural News Group২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()