সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

শেখ হাসিনার পাঠানো আম পৌঁছালো মমতার বাড়িতে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক সবসময় ভালো। একে অপরকে প্রায়শই উপহার পাঠিয়ে থাকেন। 'ছোটবোন' মমতার জন্য নিয়ম করে প্রতি বছরই আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। শেখ হাসিনার পাঠানো আম এরই মধ্যে পৌঁছে গেছে মমতার কাছে

ফল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক সবসময় ভালো। একে অপরকে প্রায়শই উপহার পাঠিয়ে থাকেন। 'ছোটবোন' মমতার জন্য নিয়ম করে প্রতি বছরই আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। শেখ হাসিনার পাঠানো আম এরই মধ্যে পৌঁছে গেছে মমতার কাছে।

সোমবার (১২ জুন) দুপুর ১২টায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের নোম্যান্সল্যান্ডে আম পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। আমবোঝাই ট্রাকটি বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করা হয়। এরপর হরিদাসপুরে হয়ে উপহারের আম পৌঁছায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।

আরও পড়ুন>> হাসিনা-মোদীর জন্য আম পাঠালেন মমতা

মমতা ও শেখ হাসিনার সম্পর্ক যে রাজনীতির ঊর্ধ্বে, তা বোঝাতে খামতি রাখেন না দুই নেত্রী। বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে একে অপরের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন তারা। প্রতি বছর মমতার কাছে আম-ইলিশসহ নানা ধরনের উপহার পাঠান শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বিভিন্ন উৎসব-পার্বণে শাড়ি উপহার পাঠিয়ে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে।

এ বছর মমতার কাছে ৬০০ কেজি সুমিষ্ট আম উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৪০টি কার্টনে মোট ১ হাজার ২০০ কেজি আম পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এর অর্ধেকটা গেছে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে। বাকি আমগুলো কলকাতার বিভিন্ন বিশিষ্টজন এবং উপ-দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া হয়েছে।

আরও পড়ুন>> আম উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদীর চিঠি

শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এভাবে উপহার দেওয়া-নেওয়া দু'দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()