সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭১%বাতাস ৭ কিমি/ঘ

মন্ত্রী আসার খবরে আবারো পেছালো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন

ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর কথা ছিল গত মাসের ২০ তারিখ। কিন্তু তখনো চাঁপাইনবাবগঞ্জের আম পরিপক্ব হয়নি। এতে ঘোষণা দিয়েও চালু হয়নি ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। ফের বুধবার (৭ জুন) ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর কথা জানিয়েছিলন রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা। তবে বৃহস্পতিবার (৮ জুন) ট্রেনটির কার্যক্রম উদ্বোধন করত

ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর কথা ছিল গত মাসের ২০ তারিখ। কিন্তু তখনো চাঁপাইনবাবগঞ্জের আম পরিপক্ব হয়নি। এতে ঘোষণা দিয়েও চালু হয়নি ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। ফের বুধবার (৭ জুন) ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর কথা জানিয়েছিলন রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা। তবে বৃহস্পতিবার (৮ জুন) ট্রেনটির কার্যক্রম উদ্বোধন করতে আসতে চেয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এতে ফের ট্রেনটির চালুর তারিখ পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের ইচ্ছা ছিল ৬ জুন ট্রেনটি চালু করার। পরে বুধবার (৭ জুন) চালুর জন্য ঘোষণাও দিয়েছিলাম। তবে বৃহস্পতিবার (৮ জুন) ট্রেনটির কার্যক্রম উদ্বোধন করতে আসতে চেয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তাই ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর তারিখ পরিবর্তন করা হয়েছে।

এর আগে মে মাসের ২০ তারিখ ট্রেনটি চালুর ঘোষণা দেওয়া হলেও আম স্বল্পতার কারণ দেখিয়ে ট্রেনটি চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। পরে বুধবার (৭ জুন) ট্রেন চালুর উদ্যোগ হিসেবে শুক্রবার (২ জুন) ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে।

কিন্তু মন্ত্রী নিজে এসে ট্রেনটি চলাচল উদ্বোধন করবেন বলে একদিন পিছিয়ে বৃহস্পতিবার চালুর সিদ্ধান্ত হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বিকেল ৪টায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নাচোল স্টেশনে পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে, নিজামপুর রেলস্টেশনে ৪টা ৪০ মিনিটে, আমনুরা জংশনে বিকেল ৫টায়, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ৬টায়, আমনুরা বাইপাস ও কাঁকানহাটে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। এসব স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ী ও চাষিদের খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩২ পয়সা।

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরপর ৭টা ৫৩ মিনিটে সরদহ, রাত ৮টা ১৫ মিনিটে আড়ানি এবং রাত ৮টা ৩৫ মিনিটে ট্রেনটি আব্দুলপুরে পৌঁছাবে। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে রাত ১০টা ২০ মিনিটে ঢাকার তেজগাঁও রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মাঝে জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আম বুকিং করার জন্য দাঁড়াবে। ট্রেনটি তেজগাঁও পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে। আর এসব স্টেশন থেকে ঢাকায় আম পরিবহনে ব্যবসায়ীদের গুনতে হবে কেজিপ্রতি ১ টাকা ১৭ পয়সা।

সোহান মাহমুদ/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

অরুণাচলের জিরো থেকে পরীক্ষামূলকভাবে ১.৫ টন কিউই গেল দুবাইয়ে

আল কুসাইসের লুলু হাইপারমার্কেটে প্রদর্শিত হয়েছে এই ফল; বিদেশি ক্রেতার সাড়া যাচাই করাই উদ্দেশ্য।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

কুল্লুর সিন্দুরি ডালিম গেল দুবাইয়ে, যুক্ত প্রায় ৬০০ কৃষকের সংগঠন

৬৫০ বাক্সে ১ দশমিক ৩ টন ডালিম রপ্তানিতে সহায়তা করেছে ভারতের অ্যাপেডা; সরাসরি কেনা হয়েছে স্থানীয় কৃষক ও ভুন্টার এফপিও থেকে।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

প্রোটিনভিত্তিক জৈব ছত্রাকনাশক প্রযুক্তি: নেদারল্যান্ডসে ৩৫০ হেক্টরে পরীক্ষার অনুমতি

বায়োটালিসের ইভোকা এনজি টমেটো, শসা ও স্ট্রবেরিতে কৃষকের মাঠে পরীক্ষা হবে; ফসল বিক্রিও করা যাবে, ইউরোপে বাজারে আসার লক্ষ্য ২০২৯।

অ্যাগ্রিবিজনেস গ্লোবাল৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)