সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের অনুরোধ বিবেচনাধীন

দেশে ইলিশের দাম চড়া। এই অবস্থার মধ্যে দুর্গা পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ইলিশ চেয়ে চিঠি দিয়েছেন, যা এখন বাণিজ্য মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন বলে জানা গেছে।

মৎস্য

দেশে ইলিশের দাম চড়া। এই অবস্থার মধ্যে দুর্গা পূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ইলিশ চেয়ে চিঠি দিয়েছেন, যা এখন বাণিজ্য মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন বলে জানা গেছে।

গত ২৯ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের 'ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন'। তারা আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ আমদানি করতে চায়। সে চিঠিটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে কি না তা নিয়ে পর্যালোচনা করছেন তারা। তবে এ বিষয়ে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পশ্চিমবঙ্গের মাছ আমদানিকদের দেওয়া চিঠিতে অন্তর্বর্তী সরকারকে গত বছর ২হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় ধন্যবাদও দিয়েছেন। গত বছর ছাত্র-জনতার অভ্যুথানের মধ্যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীও ভারতে আশ্রয় নেন। সে সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। ওই পরিস্থিতির মধ্যেও গত বছর ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ চেয়েছিল। তখন জনতার অভ্যুথানে গঠিত সরকার প্রথমে দ্বিধার মধ্যে পড়লেও শেষদিকে আড়াই হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়।

তবে সে সময় বাজারের চেয়ে ইলিশের রপ্তানি মূল্য তুলনামূলক কম হওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল অন্তর্বর্তী সরকারকে।

এনএইচ/এসএনআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()