সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

আম রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

আম রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আমবাগান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

ফল

আম রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আমবাগান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের দেশের আম অত্যন্ত সুমিষ্ট। তাই আরও বেশি করে বিদেশে আম রপ্তানি করতে চাই। আমের ব্র্যান্ডিং প্রয়োজন। আর আমরা সে লক্ষেই কাজ করছি। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এখানে নিয়ে আসা।

তিনি আরও বলেন, আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে চাষিদের নির্দেশনা দেওয়া হচ্ছে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য।

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান দেখে মুগ্ধ হয়েছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন আমের জাত রয়েছে। সবগুলোই সুন্দর এবং সুমিষ্ট। এ আমের প্রচার অত্যন্ত প্রয়োজন। প্রচার বাড়লে আম উৎপাদন বাড়বে।

তিনি আরও বলেন, এজন্য ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমরা আমবাগান পরিদর্শনের আয়োজন করেছি। তারা নিজে চোখে দেখে সুপারিশ করবে এতে আম রপ্তানি বাড়বে। চাঙ্গা হবে আমাদের অর্থনীতি।

এর আগে সকালে নাচোল উপজেলার কান্দবোনা গ্রামে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের নেতৃত্বে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূতরা আমবাগান পরিদর্শন করেন।

সোহান মাহমুদ/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()