সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৬°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫২%বাতাস কিমি/ঘ

গাইবান্ধায় পশুরহাট দেশি গরুতে ভরপুর

গাইবান্ধায় জমে উঠছে কোরবানির পশুরহাট। প্রচুর লোক সমাগম হয়েছে। হাটে পর্যাপ্ত পরিমাণে দেশি গরু-ছাগল উঠতে শুরু করেছে। তবে বেচাকেনা কম।

লাইভস্টক

গাইবান্ধায় জমে উঠছে কোরবানির পশুরহাট। প্রচুর লোক সমাগম হয়েছে। হাটে পর্যাপ্ত পরিমাণে দেশি গরু-ছাগল উঠতে শুরু করেছে। তবে বেচাকেনা কম।

জেলায় এবার ৪১ স্থানে কোরবানির পশু কেনাবেচার হাট বসার অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬টি স্থায়ী ও ১৫টি অস্থায়ী হাট রয়েছে। এছাড়া সাতটি অনলাইন প্ল্যাটফর্মেও পশু কেনা-বেচা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ অফিস সূত্র জানায়, জেলায় এক লাখ ২৩ হাজার ৫১টি কোরবানি পশুর চাহিদার বিপরীতে ২২ হাজার ৩৩০টি পশু বেশি রয়েছে। যা দেশের বিভিন্ন জায়গা কোরবানি পশুর চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে। জেলার ১৬ হাজার ৭৫৯ জন কৃষক ও খামারির কাছে এক লাখ ৪৫ হাজার ৩৮১টি কোরবানি যোগ্য পশু মজুত রয়েছে। এরমধ্যে গরু ৬৩ হাজার ২৪৬টি, মহিষ ১৪৭টি ও ছাগল-ভেড়া ৮১ হাজার ৯৮৮টি। কোরবানি পশুর হাটগুলোতে স্বাস্থ্য পরীক্ষার জন্য কাজ করছে ২১টি মেডিকেল টিম।

সরেজমিনে জেলার সদর উপজেলার দারিয়াপুর, সাঘাটার ভরতখালী, পলাশবাড়ী মাঠেরহাট, গোবিন্দগঞ্জের নাকাইহাট পশুরহাট ঘুরে দেখা গেছে, জেলার বিভিন্ন চর এলাকাসহ পাশের কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুরসহ গাইবান্ধার বিভিন্ন জায়গা থেকে ট্রাক, নসিমন, ভটভটিসহ নানা রকম যানবাহনে হাটে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। হাটে আগত গরুর বেশির ভাগই দেশি। হাটে দেশি পশু দিয়ে ভরে গেছে।

পশু বিক্রেতারা বলছেন, হাটে ক্রেতারা আসছেন। কিন্তু দাম জিজ্ঞাসা করেই তারা চলে যাচ্ছেন। এ বছর ক্রেতাদের অনেকে বাজারে পশুর দরদাম যাচাই করে দেখছেন। আবার অনেকে পশু কিনতে হাটে এসেছেন। তবে অনেকে কিনছেন।

এবার অধিকাংশ ক্রেতা খুঁজছেন মাঝারি আকারের গরু। হাটে আসা এসব গরু ৮০ থেকে এক লাখ ৬০ হাজার টাকা দাম হাঁকা হচ্ছে। তবে পশুরহাটে এবার ভারতীয় গরু না থাকায় দেশি গরুর চাহিদা ও দামও কিছুটা বেড়েছে। ক্রেতারা দাম বাড়ার কথা বললেও ভিন্ন কথা বলছে পশু বিক্রেতারা।

পশু বিক্রেতা আব্দুল গোলজার মণ্ডল বলেন, গত বারের তুলনায় এবার গরুর দাম বেশ কম। এছাড়াও পশুর খাবারের দামের তুলনায় বাজারে পশুর দাম অনেকটা কম বলে তার দাবি।

এদিকে জেলার খামারি ও কৃষকদের দেশীয় প্রযুক্তিতে মোটাতাজাকরণ করা উন্নতমানের দেশি গরু কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে হাটে এসেছেন গরু ব্যবসায়ীরা। তারাও বলছেন, এবার গরুর দাম বেশি।

হাটে পশু নিয়ে আসা আবুল কালাম বলেন, কোরবানির হাট পরিপূর্ণ জমে ওঠতে আরও কয়েকদিন লাগবে। তখন দূর-দূরান্ত থেকে ব্যাপারীরা গরু-ছাগল নিয়ে আসবেন। বর্তমান হাটে যেসব গরু-ছাগল আসতে শুরু হয়েছে তার বেশিরভাগ স্থানীয়ভাবে লালনপালন করা।

হাটে আসা শফিক মিয়া নামের আরেক ক্রেতা বলেন, ২০ কেজির মতো মাংস হবে। দাম হাঁকছেন ৩০ হাজার টাকা। এছাড়া ক্রেতা-বিক্রেতারা হাটে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন জাগো নিউজকে বলেন, পশুরহাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা হবে। এছাড়া জাল নোট শনাক্ত করার মেশিনও থাকবে। কোরবানির জন্য নির্ধারিত পশুর হাটে হাসিলের পরিমাণ সাইনবোর্ডে লেখা থাকতে হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাট কমিটির লোকজন ও পুলিশ তৎপর থাকবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান জাগো নিউজকে বলেন, গরুকে দানাদার খাদ্য ও কাঁচা ঘাস খাওয়ানোর জন্য খামারিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভিটামিন খাওয়াতেও বলা হচ্ছে। তবে গরুকে নিষিদ্ধ কোনো রাসায়নিক ও হরমোন ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

টনপ্রতি ৫৪০ ডলারের রেশন: অস্ট্রেলিয়ার ফিডলটে ১০০ দিনের গরুতে মাথাপিছু ১৭০ ডলার লোকসান

বিফ সেন্ট্রালের সর্বশেষ ১০০ দিনের গ্রেইনফেড ট্রেডিং বাজেটে কুইন্সল্যান্ডের ডার্লিং ডাউন্সের কাস্টম ফিডলটে এ সপ্তাহে ঢোকা ৪৫০ কেজির একটি ফিডার বাছুরে লোকসান ১৭০ ডলার—ফিডার ৫২০ সেন্ট/কেজি, রেশন ১৫ বছরের সর্বোচ্চের কাছে টনপ্রতি ৫৪০ ডলার, আর ব্রেকইভেন ৯২৬ সেন্টের বিপরীতে ফরোয়ার্ড চুক্তি ৮৭৫ সেন্ট/কেজি।

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

গরু কিনে লাভ হবে কি না—উত্তর আয়ারল্যান্ডের খামারিদের জন্য চারটি হিসাবযন্ত্র আনল সিএএফআরই

উত্তর আয়ারল্যান্ডের কলেজ অব এগ্রিকালচার, ফুড অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজ (CAFRE) অনলাইনে চারটি ক্যালকুলেটর চালু করেছে—স্বল্পমেয়াদি ফিনিশিং, বাছুর থেকে মাংস, ষাঁড়ের মাংস আর ‘রাখব না বেচব’—যাতে খামারি নিজের ক্রয়মূল্য, খাদ্যব্যয় ও মাংসের দামের হিসাব বসিয়ে গরুপ্রতি ও দিনপ্রতি মার্জিন আগেই দেখে নিতে

Agriland২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

দেউলিয়া টুইডডেলস কিনে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় মৌমাছি পালক হলো এগমন্ট হানি

নিউ প্লিমাথের মানুকা মধু রপ্তানিকারক এগমন্ট হানি (Egmont Honey) ১৮ সেপ্টেম্বর তাইহাপের ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মৌমাছি পালন ব্যবসা টুইডডেলস হানির ক্রয় চূড়ান্ত করেছে; তাদের মৌচাক দাঁড়াল ২২ হাজারের বেশি—যখন দেশে নিবন্ধিত মৌচাক ২০১৯-এর ৯ লাখ ১৮ হাজার থেকে নেমে ৪ লাখ ৯০ হাজারের নিচে, আর কাঁচা মানুকা মধুর

Rural News Group২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()