সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস ৬ কিমি/ঘ

আম খাওয়ার পর যে ৫ খাবার খেলে বিপদ

গরম পড়তে শুরু করলেই বাঙালি অপেক্ষায় থাকে কখন বাজারে আসবে পাকা আম। আম খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। স্বাদে ও পুষ্টিতে ভরপুর আম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

গরম পড়তে শুরু করলেই বাঙালি অপেক্ষায় থাকে কখন বাজারে আসবে পাকা আম। আম খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। স্বাদে ও পুষ্টিতে ভরপুর আম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

আমে ভিটামিন-এ, সি, কে, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফোলেট ও বিটা-ক্যারোটিন ইত্যাদি পুষ্টিকর উপাদান আছে। গরমে নিয়মিত আম খেলে বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা। সেই সঙ্গে ত্বকে পাবেন উজ্জ্বলতা।

এতসব গুণ থাকার পরেও এমন কিছু খাবার আছে, যা আমের সঙ্গে বা পরপরই খেলে সমস্যা হতে পারে। তাই জেনে নিন আম খাওয়ার পর কোন খাবারগুলো খাবেন না-

১. টকদই

গরমে অনেকেই টকদই আর পাকা আম একসঙ্গে খান। এই খাবার আপনার পেটের জন্য ক্ষতিকারক। এতে পেট ব্যথা, বমি, পেট ফোলার মতো সমস্যা বাড়তে পারে। তাই এই দুই খাবার একসঙ্গে খাবেন না।

২. ভাত

অনেকেই দুপুরে খাওয়ার পাতে আম নিয়ে বসেন। ভাতের সঙ্গে মসলাদার তরকারি থাকে। তারপর যখনই আপনি আম খান, এতে হজমের গণ্ডগোল তৈরি হয়। তাই মসলাদার খাবারের সঙ্গে কখনো আম খাওয়া উচিত নয়।

৩. করলা

গরমের অন্যতম জনপ্রিয় সবজি করলা। দেখতে গেলে করলাও দারুণ স্বাস্থ্যকর। কিন্তু আম ও করলা একসঙ্গে খাওয়া চলে না। এমনকি আম খাওয়ার পরও করলা খাওয়া উচিত নয়। এতে বমি হতে পারে।

৪. কোমল পানীয়

আম খাওয়ার পরপরই কখনো কোমল পানীয় পান করবে না। যে কোনো সোডাযুক্ত পানীয় পান করলে বদহজমের মতো সমস্যা হতে পারে। এমনকি গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে।

৫. পানি

শুধু আম নয়, কোনো ফল খাওয়ার পরই পানি পান করা উচিত নয়। এতে পরিপাকতন্ত্রের উপর বিরূপ প্রভাব পড়ে। ডায়ারিয়ার সমস্যা হতে পারে। ফল খাওয়ার আধ ঘণ্টা পর পানি পান করুন।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

জলে ডোবা ধানখেতে পানিফল চাষে লাভ দেখছেন তমলুকের চাষিরা

নিম্নচাপ আর অতিবৃষ্টিতে জমিতে জল জমে ধান পচে যাওয়ায় পশ্চিমবঙ্গের তমলুক ব্লকের চাষিরা পানিফল চাষে ঝুঁকেছেন; প্রতি কাঠায় এক থেকে দেড় কুইন্টাল ফলন, কেজি ৪০ থেকে ৫০ টাকা।

এই সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফুল

শীতের বাগানের জন্য নার্সারিতে সুস্থ চারা চেনার পাঁচ উপায়

নার্সারি থেকে আনা চারা কয়েক দিনেই নেতিয়ে পড়ার বড় কারণ দুর্বল চারা বাছাই; কেনার আগে পাতা, গোড়া, শিকড়, বয়স ও উচ্চতা দেখে নিতে হবে এবং শুধু ফুল দেখে চারা কেনা ঠিক নয়।

জাগো নিউজ ২৪৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

এগোয়া হারালে মার্কিন বাজার বন্ধ নয়, তবে বাড়বে দক্ষিণ আফ্রিকার ফলের শুল্ক

যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকাকে এগোয়া থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়ার পর অর্থনীতিবিদ ওয়ান্ডিলে সিহলোবো হিসাব দিয়েছেন, ২০২৫ সালে ৫০ কোটি ৪০ লাখ ডলারের কৃষিপণ্য রপ্তানিতে মার্কিন শুল্ক গড়ে প্রায় ৩.৪ শতাংশীয় পয়েন্ট বাড়বে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)