মাটি ও মানুষের সুলতান
বাংলার কৃষক, গ্রামীণ প্রকৃতি আর মাটির গন্ধকে ক্যানভাসে অমর করে গেছেন শিল্পী শেখ মোহাম্মদ সুলতান।
১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলে জন্ম নেওয়া এই মহান আঁকিয়ে সারাজীবন শহরের চাকচিক্য এড়িয়ে থেকেছেন নিজের মাটিতে।
তাঁর তুলিতে ফুটে উঠেছে গাঢ় পেশিবহুল কৃষক, ধানের ক্ষেত, গরুর গাড়ি, নদী, গাছপালা—সব মিলিয়ে এক গৌরবময় গ্রামীণ জীবনের মহাকাব্য।





মন্তব্য
(০)