সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দেশের বৃহৎ মালটা বাগান

মিষ্টি মালটার বিশাল বাগান গড়ে তুলেছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সাখাওয়াৎ হোসেন বাবুল। ৪০ বিঘা আয়তনের ওই বাগানে এবার ফলনও এসেছে প্রচুর। উদ্যোক্তা ও বিশেষজ্ঞের দাবি, এখন পর্যন্ত ওই বাগানটিই দেশের সবচেয়ে বড়।

মিষ্টি মালটার বিশাল বাগান গড়ে তুলেছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সাখাওয়াৎ হোসেন বাবুল। ৪০ বিঘা আয়তনের ওই বাগানে এবার ফলনও এসেছে প্রচুর। উদ্যোক্তা ও বিশেষজ্ঞের দাবি, এখন পর্যন্ত ওই বাগানটিই দেশের সবচেয়ে বড়।

ফল ফসলের সমৃদ্ধ ক্ষেত্র চুয়াডাঙ্গা এখনও জানান দেয় আবহমান বাংলার ভূ-প্রকৃতি আর অপরূপ সৌন্দর্য। দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গার মরাগাঁঙ যেন পটে আাঁকা ছবি। তার তীর ঘেঁষেই দেশের সবচেয়ে বড় মাল্টা বাগান।

৪০ বিঘা জায়গার ওপর চার হাজার মাল্টা গাছের পাতার ঘনত্বকে হার মানিয়েছে ফলের ঐশ্বর্য। যত পাতা, ফল যেন তারও বেশি। সুমিষ্ট মাল্টার এই বিশাল রাজ্যের রাজা সাখাওয়াৎ হোসেন বাবুল। গত বছর এই বাগান দিয়েছিল দেড়’শ মন মালটা। এবারও পাচ্ছেন আরো বেশি।

গাছ থেকে পাতাসহ সবুজ মাল্টা পাঠানো হচ্ছে বাজারে। উদ্যোক্তার আগ্রহে মানুষ পাচ্ছে সম্পূর্ণ রাসায়নিকমুক্ত দেশি ফলের স্বাদ।

বারি-১ জাতের মিষ্টি মালটার সবচেয়ে বড় বাগানে কারিগরী সহায়তা দিচ্ছে সরকারের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প।

প্রাকৃতিক ঐশ্বর্য বলছে, সেখানে গড়ে উঠতে পারে সমৃদ্ধ কৃষি পর্যটনও।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফল

সম্পর্কিত খবর

ইসলাম

স্পেনের জলপাই খামারে আন্দালুসের ইসলামি ঐতিহ্য তুলে ধরছেন এক মুসলিম দম্পতি

মালাগার কাছে ৩৫ একরের খামারবাড়ি কিনে ‘হাউস অব আন্দালুস’ গড়ছেন হেনরিয়েটা সোভাতি ও ইমাম আজমল মাসরুর; সেখানে ৪০০ জলপাইগাছ, পরিকল্পনা কোরআনিক বাগান ও গ্রন্থাগারের।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বিনায় চালু হলো গামা ইরেডিয়েশন প্রযুক্তি, কৃষিপণ্য রপ্তানিতে নতুন সুযোগ

গাজীপুরে বিনার আঞ্চলিক কেন্দ্রে ৮৯ কোটি টাকার গামা ইরেডিয়েশন সেন্টার চালু হয়েছে; এতে আম-কাঁঠালের মতো কৃষিপণ্য জীবাণুমুক্ত করে বেশি দিন রাখা যাবে।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

ফুলবাড়িয়ার ছয় গ্রামে লেবুর বাগান, এক মৌসুমে ৯৫ কোটি টাকা বিক্রির আশা

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এবার ৭৫৪ হেক্টরের বেশি জমিতে লেবুর আবাদ; কৃষি বিভাগের হিসাবে এ মৌসুমে প্রায় ৯৫ কোটি টাকার লেবু বিক্রি হতে পারে।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)