সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৮ কিমি/ঘ

সিলেটে কৃষিপণ্যের প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ দ্রুত করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শ্যামপুরের আদলে সমীক্ষা করে সিলেটে প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ দ্রুত শুরুর আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও রপ্তানির সুযোগ বাড়াতে প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে কৃষি বিপণন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় আয়োজিত অংশীজনদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শ্যামপুরের প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজের আদলে প্রয়োজনীয় সমীক্ষা করে দ্রুত কাজ শুরু করা হবে এবং পরে প্রয়োজন অনুযায়ী এর পরিধি বাড়ানো হবে।

তাঁর ভাষায়, প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা গেলে সিলেটকে দেশের অন্যতম প্রধান কৃষিপণ্য রপ্তানিকারক অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব। এ জন্য কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় কাজ এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ, প্যাকেজিং ও রপ্তানির অবকাঠামো গড়ে উঠলে কৃষক ও কৃষি উদ্যোক্তারা উপকৃত হবেন, কৃষিপণ্যের অপচয় কমবে এবং আন্তর্জাতিক বাজারে সিলেটের কৃষিপণ্যের প্রবেশের সুযোগ বাড়বে।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলিসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদন: কৃষি সময় ডেস্ক।

সূত্র: কৃষি সময়

কৃষি সময়সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

চেরাগি পাহাড়ের ফুলের বাজারে গোলাপ ছাপিয়ে বাড়ছে সূর্যমুখী-জারবেরার চাহিদাফুল

চেরাগি পাহাড়ের ফুলের বাজারে গোলাপ ছাপিয়ে বাড়ছে সূর্যমুখী-জারবেরার চাহিদা

চট্টগ্রাম নগরের ফুলের প্রধান বাজার চেরাগি পাহাড়ে ফুল আসে চকরিয়া, সাতকানিয়া, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও রংপুর থেকে; বিয়ের মৌসুমে চাহিদা বাড়ে কয়েক গুণ।

বাংলা নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

খাগড়াছড়িতে মাল্টা চাষে ভাগ্য বদল, রয়েছে কিছু চ্যালেঞ্জও

পাহাড়ের ঢালে সারি সারি মাল্টার গাছ। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় মাল্টা। বাগানে ভালো ফলন, বাজারে চাহিদা-সব মিলিয়ে পাহাড়ের চাষীদের মুখে এখন স্বস্তির হাসি। মাল্টা চাষ বদলে দিয়েছে তাদের জীবিকা, তৈরি হয়েছে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান। তবে সম্ভাবনার এ বাগানে রয়েছে কিছু সংকটও। সংরক্ষণের ব্য

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এক মণ ধান বেচে এক কেজি বীজ, বোরোর আগে হতাশ সুনামগঞ্জের কৃষকফসল

এক মণ ধান বেচে এক কেজি বীজ, বোরোর আগে হতাশ সুনামগঞ্জের কৃষক

সুনামগঞ্জে মাঝারি মানের ধান মণপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, অথচ ভালো জাতের এক কেজি বীজের দাম ৬০০ টাকা; সরকারি প্রণোদনাও সবাই পাবেন না বলে জানিয়েছে কৃষি বিভাগ।

আজকের পত্রিকা১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)