সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

অবহেলায় বন্ধ চিনিকল, বিপাকে চাষিরা

নিউজ ডেস্ক: পাবনা চিনিকল বন্ধের কারণে আখ মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন জেলার আখচাষিরা। বিপনন অনিশ্চয়তায় উৎপাদনে তারা আগ্রহ হারানোয় আখের উৎপাদন কমেছে। এদিকে মাড়াই কার্যক্রম ন

নিউজ ডেস্ক: পাবনা চিনিকল বন্ধের কারণে আখ মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন জেলার আখচাষিরা। বিপনন অনিশ্চয়তায় উৎপাদনে তারা আগ্রহ হারানোয় আখের উৎপাদন কমেছে। এদিকে মাড়াই কার্যক্রম না থাকায় পরিচর্যার অভাবে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে আখ মাড়াই যন্ত্রসহ মিলের শত কোটি টাকার সম্পদ।

আখচাষিরা জানান, টানা লোকসানের দায় নিয়ে সরকারের সিদ্ধান্তে গত বছর রাষ্ট্রায়ত্ত ৬ চিনিকলের সাথে উৎপাদন বন্ধ হয়ে যায় পাবনা সুগারমিলে। হঠাৎ মাড়াই বন্ধ হওয়ায় সে সময় চুক্তিভুক্ত চাষিদের আখ সংগ্রহ করে নাটোরের নর্থবেঙ্গল সুগারমিলে পাঠায় কর্তৃপক্ষ। চলতি মৌসুমেও মাড়াই বন্ধ থাকায় চুক্তি নবায়ন হয়নি। এরপরেও অর্থকরী ফসল হিসেবে লাভের আশায় নিজ উদ্যোগেই আখ চাষ করেছেন জেলার অনেক চাষি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফ উদ্দিন বলেন, পাবনা চিনিকলের অন্তর্গত দশটি চিনি উৎপাদনের জোন আছে। মিলে মাড়াই বন্ধ থাকায় এ বছর কৃষকদের কথা ভেবে মিলের নিকটবর্তী চারটি আখ উৎপাদন জোন ঈশ্বরদী জোন, মুলাডুলি জোন, লক্ষীকুন্ডা জোন ও মিলগেট জোনকে পাবনার নিকটবর্তী গোপালপুর চিনিকলের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। তাই তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। এদিকে উৎপাদন বন্ধ থাকায় চালু থাকা চিনিকল গুলোতে বদলি করা হয়েছে পাবনা সুগার মিলের কর্মীদের।

সরেজমিনে পাবনা চিনিকলে গিয়ে দেখা যায়, মরিচা পড়েছে মাড়াই যন্ত্রের বিভিন্ন অংশে। আগাছা আর জঙ্গলে ঢাকা পড়েছে বাইরে ইয়ার্ডে থাকা যন্ত্রপাতি আর দুইশতাধিক ট্রলি। দ্রুত মিল চালু না হলে আচিরেই এসব শতাধিক কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহার অযোগ্য হয়ে পড়বে বলে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

তিনি বলেন, মাড়াই শুরুর কয়েক মাস আগে থেকে যন্ত্রপাতির পরিচর্যা করতে হয়। কিন্তু গত দুবছর মাড়াই না হওয়ায় কর্মীদের অন্যান্য মিলে সংস্থাপন করায় যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ হয়নি।

আধুনিকায়নের মধ্য দিয়ে পুনরায় পাবনা সুগার মিল চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন আহমেদ। এটা বাস্তবায়ন হলে এসব অঞ্চলের আওতাধীন কৃষকরা নির্ধারিত সময়ে চিনিকলে আখ সরবরাহ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আমাদেরসময়.কমসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটার চর বিজয়ে নীল ভেরডিটার ফ্লাইক্যাচার, বৃষ্টিভেজা পাখিকে সারিয়ে ছাড়লেন জেলে

কুয়াকাটার নির্জন চর বিজয়ে দেখা মিলেছে শীতের পরিযায়ী ভেরডিটার ফ্লাইক্যাচারের; প্রায় ২৩০ একরের চরে বন বিভাগ বলছে ৮-১০ প্রজাতির পাখি আর লাল কাঁকড়ার বিচরণ, কিন্তু নজরদারির লোকবল ও নৌযান নেই।

বাংলাভিশন৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

আন্দিজের ৪,৮০০ মিটার উচ্চতায় নতুন গিরগিটি, পেরুতে প্রজাতি দাঁড়াল ২৯৬

পেরুর আরেকিপা অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৮০০ মিটারের বেশি উচ্চতায় ৬-৮ সেন্টিমিটারের নতুন প্রজাতির গিরগিটি লিওলেইমাস আর্কাইপেনসিসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা; গবেষণাটি ডাইভারসিটি সাময়িকীতে প্রকাশিত।

আজকের পত্রিকা৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা ২৫ দেশ ঋণে দেউলিয়ার পথে, ঢাকায় বললেন নাশিদ

বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনীতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, অভিযোজনে জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ ব্যয় করছে মালদ্বীপ; প্রবাল ও ম্যানগ্রোভের মতো প্রকৃতিভিত্তিক সমাধান বাঁধের চেয়ে অনেক সস্তা।

সমকাল৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)