সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ৮ কিমি/ঘ

হাওরের বোরো বীজতলায় পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

সুনামগঞ্জের তাহিরপুরে বোরো মৌসুমের শুরুতেই নানা সংকটে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার বিরূপ প্রভাব, বীজতলায় পাতা মোড়ানো পোকার (স্থানীয়ভাবে প্রজাপতি পোকা নামে পরিচিত) ব্যাপক আক্রমণ এবং হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বোরো ধানের চারা উৎপাদন নিয়ে। কোথাও সবুজ চারায় পোকার আক্রমণে চারা নষ্ট হচ্ছ

সুনামগঞ্জের তাহিরপুরে বোরো মৌসুমের শুরুতেই নানা সংকটে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার বিরূপ প্রভাব, বীজতলায় পাতা মোড়ানো পোকার (স্থানীয়ভাবে প্রজাপতি পোকা নামে পরিচিত) ব্যাপক আক্রমণ এবং হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বোরো ধানের চারা উৎপাদন নিয়ে। কোথাও সবুজ চারায় পোকার আক্রমণে চারা নষ্ট হচ্ছে, আবার কোথাও বীজ বপনের পরও আশানুরূপ চারা গজাচ্ছে না। এতে আসন্ন বোরো মৌসুমে চারা সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।

বিশেষ করে উপজেলার শনি ও মাটিয়ান হাওরের বিভিন্ন বীজতলা সরেজমিন ঘুরে দেখা গেছে, অনেক বীজতলায় পাতা মোড়ানো পোকার আক্রমণ ছড়িয়ে পড়েছে। পোকার আক্রমণে সবুজ চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কয়েকটি বীজতলায় বীজ বপনের পরও ঠিকমতো চারা গজায়নি। কৃষকদের অভিযোগ, এ বছর হাইব্রিড বীজ শক্তি-২, সিনজেন্টা ১২০৩, বন্ধু ও হীরা জাতের বীজ থেকে আশানুরূপ চারা পাওয়া যাচ্ছে না।

শুধু তাহিরপুরে নয়, জেলার দিরাই, শাল্লা, সুনামগঞ্জ সদরসহ অধিকাংশ উপজেলার হাওর গুলোতে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কয়েক লাখ কৃষক। সেই সঙ্গে চলতি বছর জেলার ১২ উপজেলার ১৩৭টি হাওরে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে । এ বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি শুরু হয় সাধারণত নভেম্বর মাস থেকে। এ সময় হাওরের পানি কমতে শুরু করলে ভেসে ওঠে জমি। এরপর কৃষকেরা বীজতলা তৈরি করে বীজ বপন করেন। তবে এই বছর বীজতলায় পাতা মোড়ানো পোকার আক্রমণে ধান রোপণের আগেই বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা।

মাটিয়ান হাওরের কৃষক রাশেদ মিয়া জাগো নিউজকে বলেন, আমি ২০ কেয়ার জমিতে (প্রতি কেয়ারে ৩০ শতক) বীজধান বপন করেছি। এর মধ্যে ১২ কেয়ার জমির বীজতলায় প্রজাপতি পোকার আক্রমণ হয়েছে। কৃষি অফিসের পরামর্শে কীটনাশক স্প্রে করেও কাজ হয়নি। এভাবে পোকা দমন করতে না পারলে সব চারা নষ্ট হয়ে যাবে। আমার আশপাশের কৃষকদের বীজতলাতেও একই ধরনের আক্রমণ দেখা দিয়েছে।

মাটিয়ান হাওরের কৃষক জমিরুল হক জাগো নিউজকে বলেন, অনেক আশা নিয়ে বোরো ধান রোপণ করব বলে জমির বীজতলা করেছিলাম। কিন্তু অর্ধেকের বেশি বীজতলা পোকার আক্রমণে নষ্ট হয়েছে। ধান রোপণের আগেই এ বছর হাওরে বিপর্যয় দেখা দিয়েছে।

শনির হাওরের কৃষক হারিস মিয়া জাগো নিউজকে বলেন, এই বছর হাওরের কোনো তাল নেই। সময়ের আগে পানি নেমে গেছে। সেই সঙ্গে হাওরে ধান রোপণের জন্য যখন বীজতলা প্রস্তুত করতে বাজার থেকে ১২ কেজি শক্তি-২ জাতের বীজ কিনে বপন করেছিলেন। কিন্তু বীজতলায় কোনো চারা গজায়নি। এতে বীজের পাশাপাশি বীজতলা তৈরির খরচও লোকসান হয়েছে।

করচার হাওরের কৃষক লিটন মিয়া জাগো নিউজকে বলেন, এ বছর ভেবেছিলাম বোরো ধানের ফলন বেশি পাবো, এ আশায় অধিকাংশ হাওরের কৃষকরা সিনজেন্টা কোম্পানির হাইব্রিড ১২০৩ ও ব্র্যাকের শক্তি২ জাতের বীজ কিনেছেন। কিন্তু এ বীজে সবচেয়ে বেশি চারা গজানোর সমস্যা দেখা দিয়েছে। আমি ৯ কেয়ার জমির জন্য ১২০৩ বীজ বপন করেছি। কিন্তু যে পরিমাণ চারা হয়েছে, তা দিয়ে বড় জোর এক কেয়ার জমিতে রোপণ করা যাবে।

তাহিরপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, অন্য বছরের চেয়ে এ বছর হাওরের পানি আগে নেমে গেছে, সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওরের জেলায় এখনও পুরোপুরি শীতের প্রভাব পড়েনি। যার ফলে চলতি মৌসুমে হাওরের বীজতলায় পোকার আক্রমণে বোরো মৌসুম শুরু আগেই কৃষকরা নানা সমস্যায় পড়ছেন।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, বীজতলায় পোকার আক্রমণের বিষয়টি আমাদের নজরে এসেছে। ফলে কৃষি বিভাগের কর্মীরা নিয়মিত বীজতলা পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। আশাকরি দ্রুত এ সমস্যার সমাধান হবে। একইসঙ্গে এ সমস্যা থেকে মুক্তি পেতে ইনসিপিও ও বেল্ট এক্সপার্ট কীটনাশক ব্যবহারের পাশাপাশি রাতে আলোক ফাঁদ স্থাপনের পরামর্শ দেওয়া হচ্ছে।

লিপসন আহমেদ/কেজে/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

সারের দামে রেকর্ড চাষের খরচ: ২০২৭ সালে মার্কিন ভুট্টায় একরে প্রায় ১,০০০ ডলারফসল

সারের দামে রেকর্ড চাষের খরচ: ২০২৭ সালে মার্কিন ভুট্টায় একরে প্রায় ১,০০০ ডলার

২০২৬ ও ২০২৭ সালে প্রতিটি প্রধান মাঠ ফসলের উৎপাদন খরচের প্রাক্কলন বাড়িয়েছে ইউএসডিএ। ২০২৭ সালে ভুট্টায় একরপ্রতি ৯৮৪ ডলার ও সয়াবিনে ৭১৪ ডলার, সারের খরচের প্রাক্কলন বেড়েছে ১৪ শতাংশ।

মিশিগান এজি টুডে১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ভুট্টার নাড়ার পুরু স্তরে পরের সয়াবিনে একরে ১১ বুশেল পর্যন্ত ক্ষতি, সতর্ক করলেন বিশেষজ্ঞফসল

ভুট্টার নাড়ার পুরু স্তরে পরের সয়াবিনে একরে ১১ বুশেল পর্যন্ত ক্ষতি, সতর্ক করলেন বিশেষজ্ঞ

যুক্তরাষ্ট্রের পারডু এক্সটেনশনের সয়াবিন বিশেষজ্ঞ ড. শন কাস্টিল বলছেন, ভুট্টার ডাঁটা ও খোসার অসমান স্তূপ আগাম বোনা সয়াবিনের আলো আটকায় ও ঠান্ডা আর্দ্রতা ধরে রাখে; শরতের চাষে নাড়া ছোট করে সামান্য মাটি চাপা দেওয়ার পরামর্শ তাঁর।

মিশিগান এজি টুডে১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
তামাক চাষ বন্ধের আগে কৃষকের বিকল্প জীবিকা নিশ্চিতের আহ্বান অধ্যাপক আব্দুস সবুরেরমতামত

তামাক চাষ বন্ধের আগে কৃষকের বিকল্প জীবিকা নিশ্চিতের আহ্বান অধ্যাপক আব্দুস সবুরের

দৈনিক জনকণ্ঠে এক লেখায় গবেষক অধ্যাপক ড. আব্দুস সবুর তামাকমুক্ত বাংলাদেশের জন্য কৃষকের বিকল্প ফসল, প্রথম তিন-পাঁচ বছরের সহায়তা ও সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনার কথা বলেছেন।

দৈনিক জনকণ্ঠ১৭ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)