তপ্ত মরুভূমির দেশ কাতার সেজে উঠছে ফুলেল সৌন্দর্য্য।ে ২০২২ এর ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কাতারের নিসর্গ নতুন করে সাজানোর দায়িত্ব নিয়েছে বড় বড় কৃষি শিল্প প্রতিষ্ঠান। পৃথিবীর সেরা অনুীশীলনগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলছে তাদের বিশাল আয়োজন।
কাতারের রাস্তা, বড় ভবনের সামনে কিংবা মরুপ্রান্তরের কোথাও কোথাও এখন এমন অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য্যরে হাতছানি। তপ্ত রোদেও টিকে থাকছে এসব তাজা ফুলের সমারোহ। কোথাও দেয়াল জুড়ে উঠে গেছে ভার্টিক্যাল গার্ডেন। পুরো দেশকে এভাবে শোভিত করার বড় দায়িত্বটি পেয়েছে কাতারের অন্যতম বৃহৎ কৃষি শিল্প প্রতিষ্ঠান আল সুলাইতিন এগ্রিকালচারাল এ- ইণন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স।
উম সালাল আলী এলাকায় সাড়ে তিন হেক্টর জায়গায় তাদের বিশাল নার্সারি শেডের নীচে রীতিমত এক স্বর্গীয় আয়োজন। লাখ লাখ ফুটন্ত ফুলের সমারোহ। বেশিরভাগই পট ফ্লাওয়ার।
পৃথিবীর সেরা কৃষি কোম্পানীগুলো তাদের জন্য মরুভূমি উপযোগী ফুলের জাত উন্নয়ন করছে। সাইক এক মূল স্বপ্নদ্রষ্টা বলছেন, খাদ্য নিরাপত্তায় কিছুটা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য্য নিয়ে তাদের পরিকল্পনা অনেক বড়।





মন্তব্য
(০)