সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৭ নভেম্বর ২০২৬
ঢাকা১৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৬ কিমি/ঘ

দাম বাড়লেও সরবরাহ বাড়েনি সয়াবিন তেলের

লিটারে তিন টাকা দাম বাড়ার পরদিনও মিরপুরের অনেক দোকানে সয়াবিন তেল মিলছে না; সরবরাহ বাড়ায় কমছে শীতের সবজির দাম, তবে নতুন আলু এখনো ৮০ থেকে ১২০ টাকা কেজি।

লিটারপ্রতি তিন টাকা দাম বাড়লেও রাজধানীর বাজারে স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বেশিরভাগ দোকানে তেল পাওয়া যাচ্ছে না। আবার কোথাও কোথাও বিক্রি হচ্ছে আগের দামেই।

খুচরা বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো নতুন করে তেলের অর্ডার নেওয়া শুরু করেছে। আগামী দু-একদিনের মধ্যে সরবরাহ বাড়তে পারে।

এদিকে, বাজারে সরবরাহ বাড়তে শুরু করায় কমছে শীতের সবজির দাম। এখন ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে মূলা, শালগম; ৬০-৭০ ঢাকায় শিম। আর ৪০-৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে প্রতি পিস ফুলকপি বাঁধাকপি ও মিষ্টি কুমড়া। তবে নতুন আলু বাজারে উঠলেও দাম এখনো বেশ চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মিরপুর ১১, ১ ও ১২ নম্বর এলাকার অনেক দোকানে সয়াবিন তেল মিলছে না। পল্লবীর মুসলিম বাজারের আরিফ ট্রেডার্সের বিক্রেতা সুজন বলেন, গতকাল (বৃহস্পতিবার) তেলের দাম বেড়েছে। এখনো কোম্পানির লোক আসেননি। শনিবার আসতে পারেন। এরপর অর্ডার নিলে রোববার থেকে তেল পাওয়া যেতে পারে।

মিরপুর ১২ নম্বর কাঁচাবাজারের ব্যবসায়ী দিহান আলমগীর বলেন, গত কয়েক মাস ধরে সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত ছিল না। এ কারণে দোকানে তেল রাখা হয়নি। কখনো কোম্পানি তেল দেয়, কখনো দেয় না। আবার তেল নিতে হলে অন্যান্য পণ্য নেওয়ার শর্তও থাকে। কোম্পানিগুলো সরবরাহ স্বাভাবিক করলে দোকানে তেল রাখবো।

আরেক বিক্রেতা শামীম জানান, কিছু দোকানে আগের দামেই সয়াবিন তেল বিক্রি হচ্ছে। প্রতি লিটার ২০৪ থেকে ২০৫ টাকা। নতুন তেল এলে নতুন দামে বিক্রি হবে।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবজির বাজারে কিছুটা স্বস্তি

শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কয়েকটি সবজির দাম কমেছে। বিশেষ করে বেগুন, শসা ও কাঁচামরিচের দাম এখন নাগালের মধ্যে। তবে সবজির বাজারে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। কিছু পণ্যের দাম এখনো বেশ চড়া

শীতের সবজির মধ্যে প্রতি কেজি মূলা ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা ও শালগম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সবুজ গোল বেগুন ৮০ টাকা, নীল গোল বেগুন ১০০ টাকা এবং শিম ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি দেশি টমেটো ১৫০ টাকা, ভারতীয় টমেটো ১৮০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা, দেশি গাজর ১০০ টাকা ও চায়না গাজর ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মিরপুর এলাকার বাজারগুলোতে আজ করলা ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা ও কচুরমুখী ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং চালকুমড়া ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। মানভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে সবজি কিনতে আসা শারমীন বলেন, শীতের সবজির দাম কিছুটা কমেছে। আগের তুলনায় স্বস্তিতে সবজি কেনা যাচ্ছে।

চালের বাজারে এখন মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা, সরু চাল ৭০ থেকে ৯০ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ-মাংসের বাজারেও ক্রেতাদের বাড়তি খরচ করতে হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ডিজিটাল কৃষিসেবা ও পণ্যের উৎস শনাক্তসহ ১৪ হাজার কোটি টাকার কৃষি প্রকল্পের পরিকল্পনাএগ্রোটেক

ডিজিটাল কৃষিসেবা ও পণ্যের উৎস শনাক্তসহ ১৪ হাজার কোটি টাকার কৃষি প্রকল্পের পরিকল্পনা

প্রস্তাবিত বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্টে কৃষক ও উদ্যোক্তাদের অংশীদারিত্ব, সরকারি কৃষিসেবার ডিজিটাল অবকাঠামো এবং খেত থেকে বাজার পর্যন্ত কৃষিপণ্যের ট্রেসেবিলিটি গড়ার কথা; তিন পর্যায়ে সম্ভাব্য ব্যয় ৯০ কোটি ডলার।

দৈনিক বাংলা২৭ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
প্রবৃদ্ধি আছে, সংসারে স্বস্তি নেই: খাদ্যের বাফার স্টক ও ফুড কার্ডের প্রস্তাবমতামত

প্রবৃদ্ধি আছে, সংসারে স্বস্তি নেই: খাদ্যের বাফার স্টক ও ফুড কার্ডের প্রস্তাব

ঢাকা পোস্টে ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক শোয়েব সাম্য সিদ্দিক লিখেছেন, মূল্যস্ফীতি কমা মানে দাম কমা নয়; চাল, ডাল, তেল ও চিনির বাফার স্টক, ডিজিটাল ফুড কার্ড আর কৃষিপণ্যের সরবরাহব্যবস্থার সংস্কার দরকার।

ঢাকা পোস্ট২৭ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পশুর টিকার মাত্র ১৫ শতাংশ দেশে তৈরি, চার মাসে প্রাণিজ পণ্য রপ্তানি ৩০৯ কোটি টাকালাইভস্টক

পশুর টিকার মাত্র ১৫ শতাংশ দেশে তৈরি, চার মাসে প্রাণিজ পণ্য রপ্তানি ৩০৯ কোটি টাকা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দেশ রূপান্তরে খাতের হিসাব দিয়েছেন: ২০২৫-২৬ অর্থবছরে জিডিপিতে অবদান ১.৮১ শতাংশ, কৃত্রিম প্রজননে ৭০ লাখ ৫৭ হাজার বাছুর, বগুড়ায় নতুন টিকা কারখানার উদ্যোগ।

দেশ রূপান্তর২৭ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)