সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮০%বাতাস ৫ কিমি/ঘ

নওগাঁয় কৃষি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি এবং উৎপাদিত ধানের যথাযথ মূল্য না পাওয়ায় প্রতি বিঘা জমি ১২ হাজার টাকার বিনিময়ে ৫ থেকে ১০ বছর মেয়াদের চুক্তিনামা করে ফসলি জমিতে পুকুর তৈরি করা হচ্ছে

কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি এবং উৎপাদিত ধানের যথাযথ মূল্য না পাওয়ায় প্রতি বিঘা জমি ১২ হাজার টাকার বিনিময়ে ৫ থেকে ১০ বছর মেয়াদের চুক্তিনামা করে ফসলি জমিতে পুকুর তৈরি করা হচ্ছে

ইট ভাটায় মাটি সরবরাহ করতে গিয়ে নওগাঁর রাণীনগরে ৩ ফসলি কৃষি জমিগুলো পুকুরে পরিণত করা হচ্ছে। এতে উপজেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। এক শ্রেণির ব্যবসায়ীদের প্রলোভনে পড়ে কৃষকেরা চাষের পরিবর্তে ফসলি জমির মাটি বিক্রি করতে আগ্রহী হয়ে উঠছেন।

জানা গেছে, উপজেলার মিরাট ইউনিয়নের অধিকাংশ কৃষি জমিতে মেশিন দিয়ে ৮ ফুট গভীর করে চলছে পুকুর খননের মহোৎসব। রাত-দিন বিরতিহীন পুকুর খনন করে সেই মাটি রাণীনগর, আত্রাই উপজেলা এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহারের বিভিন্ন ইট ভাটাতে মাটি সরবারহ করা হচ্ছে। কৃষকরা না বুঝে একদিকে হারাচ্ছে তাদের ফসলী জমি অন্যদিকে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন অসাধু “পুকুর ব্যবসায়ী” মহল। ব্যক্তি মালিকানা জমির পাশাপাশি সরকারের ১নং খতিয়ানভুক্ত জমিও এই পুকুর দস্যুদের হাত থেকে রেহাই পাচ্ছে না।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে নদী-নালা খাল-বিল বাদে প্রায় সাড়ে ২১ হাজার হেক্টর ফসলি জমি রয়েছে। শ্রেণিভেদে প্রায় সকল জমিতেই সারা বছর কোনো না কোনো ফসল উৎপাদন হয়। কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি এবং উৎপাদিত ধানের যথাযথ মূল্য না পাওয়ায় প্রতি বিঘা জমি ১২ হাজার টাকার বিনিময়ে ৫ থেকে ১০ বছর মেয়াদের চুক্তিনামা করে ফসলি জমিতে পুকুর তৈরি করা হচ্ছে। জমির সেই মাটি প্রতি গাড়ি (ট্রাক্টর) সাতশত টাকায় বিভিন্ন ইট ভাটায় বিক্রয় করছে পুকুর ব্যবসায়ীরা। ভূমি আইনের নিয়ম-নীতি উপেক্ষা করে আবাদী কৃষি জমিতে অবাদে পুকুর খনন করায় দিনদিন কমে যাচ্ছে ফসলি জমি, অন্যদিকে পাশের জমির কৃষকরা বিভিন্ন সমস্যার কারণে ধান রোপণে বাধগ্রস্ত হচ্ছেন। ফলে বাধ্য হয়েই কেউ চলে যাচ্ছেন পুকুর দস্যুদের কাছে আবার কেউ কেউ জমি চাষ না করে ফেলে রাখছেন। এতে চলতি মৌসুমে প্রায় ৬শত হেক্টর জমিতে বোরো চাষ কম হওয়ার আশংকা করছে কৃষি বিভাগ। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পুকুর খননের প্রবণতা লক্ষ্য করা গেলেও বিশেষ করে মিরাট ইউনিয়নের আয়াপুর ও আতাইকুলা মৌজার ১ নম্বর ও ২ নম্বর স্লুইচ গেট নামক স্থানে পুকুর খননের প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। ইতোমধ্যেই শুধুমাত্র মিরাট ইউনিয়নেই ৫০টিরও বেশি পুকুর খনন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, “কৃষি জমিতে স্কেভেটার মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খননের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হওয়ার আশংকায় মিরাট ইউনিয়নের আতাইকুলা মৌজার বেশকিছু জমিতে চলতি মৌসুমে বোরো ধান না হওয়ার আশংকা রয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি পুকুর খনন থেকে বিরত থাকার জন্য। তবে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করাসহ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, “এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা ট্রিবিউনসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

সাভারে বছরে ৮৪ হাজার টন চামড়া বর্জ্য, জাতীয় কঠিন বর্জ্য নীতির দাবি

বিল্ড ও দ্য এশিয়া ফাউন্ডেশনের নীতি সংলাপে জানানো হয়, সাভার চামড়া শিল্পনগরীর বর্জ্যের ৬০-৭০ শতাংশ ক্রোমিয়ামমুক্ত, যা থেকে জেলাটিন, কোলাজেন, প্রোটিন মিল ও ট্যালো তৈরি করা যায়।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

জাতীয় ফুল শাপলা: খাবার, খৈ আর প্রাচীন ইতিহাসের জলজ উদ্ভিদ

সাদা শাপলা (Nymphaea nouchali) বাংলাদেশের জাতীয় ফুল; এর ডাঁটা সবজি, শালুক কন্দ আর ভেটের বীজে তৈরি হয় ঢ্যাপের খৈ, আর পৃথিবীতে শাপলার প্রজাতি প্রায় অর্ধশত।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাকৃবির বোটানিক্যাল গার্ডেনে ১,৮০০ প্রজাতির উদ্ভিদ, ৪১০ প্রজাতির গাছ

পুরনো ব্রহ্মপুত্রের তীরে প্রায় ২৫ একরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বিরল ও বিপন্ন প্রজাতিসহ প্রায় ১,৮০০ প্রজাতির ভাসকুলার উদ্ভিদ রয়েছে।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)