সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৮%বাতাস ৭ কিমি/ঘ

চাঁদপুরে অ্যান্টিভেনম দেওয়ার পরও সাপে কাটা রোগীর মৃত্যু

চাঁদপুরে অ্যান্টিভেনম দেওয়ার পরও সাপে কাটা রোগী সোহেল গাজীর (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা বাজারে দুধ বিক্রি করার সময় বিষধর সাপ দংশন করে তাকে।

চাঁদপুরে অ্যান্টিভেনম দেওয়ার পরও সাপে কাটা রোগী সোহেল গাজীর (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা বাজারে দুধ বিক্রি করার সময় বিষধর সাপ দংশন করে তাকে।

জানা গেছে, নিহত সোহেল গাজী উপজেলার নিলকমল ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন দুধ ব্যবসায়ী।

পরিবারের সদস্যরা জানান, সাপ দংশনের প্রায় দেড়-দুই ঘণ্টা পর সোহেলকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসক তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা আরও জানান, জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও অ্যান্টিভেনম প্রয়োগের পর কীভাবে মৃত্যু হলো তা তারা বুঝতে পারছেন না।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, রোগী আনার পর মাথা সোজা রাখতে পারছিলেন না এবং চোখও খুলতে পারছিলেন না। হাসপাতালে অ্যান্টিভেনম ছিল, আমরা তা দ্রুত প্রয়োগ করেছি। সাপটি অত্যন্ত বিষধর ছিল। অনেক সময় রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই বা দেরিতে আসার কারণে এমন মৃত্যু ঘটে।

তিনি আরও বলেন, সাপের কামড়ের পর যত দ্রুত সম্ভব হাসপাতালে আসা জরুরি। দেরি হলে শরীরে বিষ ছড়িয়ে যায় এবং জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে।

শরীফুল ইসলাম/এনএইচআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

২০ হেক্টরে গরু, রোজকার পনির, কফি আর ফলের বাগান: কোস্টারিকার এক কৃষকের টিকে থাকাফসল

২০ হেক্টরে গরু, রোজকার পনির, কফি আর ফলের বাগান: কোস্টারিকার এক কৃষকের টিকে থাকা

পারিবারিক জমি কমে এলেও কোস্টারিকার কৃষক মাইনর আবারকা ছোট দুগ্ধ খামার, প্রতিদিনের পনির তৈরি এবং কফির ফাঁকে ফল, ভুট্টা ও মরিচ চাষ করে নিজের খামার টিকিয়ে রেখেছেন।

ফুড ফর মজানসি১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্ক্রুওয়ার্ম দমনে কোবাল্টের বদলে বিদ্যুতের বিমে বন্ধ্যা মাছি, ফাঁদে এআইএগ্রোটেক

স্ক্রুওয়ার্ম দমনে কোবাল্টের বদলে বিদ্যুতের বিমে বন্ধ্যা মাছি, ফাঁদে এআই

মাংসখেকো স্ক্রুওয়ার্ম মাছি তেজস্ক্রিয় কোবাল্ট ছাড়াই বিদ্যুৎচালিত ইলেকট্রন বিমে বন্ধ্যা করা গেছে বলে জানিয়েছে টেক্সাস এঅ্যান্ডএম, আর বুনো ও বন্ধ্যা মাছি আলাদা করার এআই ফাঁদ বানাচ্ছে ইউটিএ। অ্যারিজোনায় টুসানের কাছে নতুন আক্রান্তের মধ্যে প্রযুক্তি দুটি কী বদলাতে পারে, আর দক্ষিণ এশিয়ার জন্য এর অর্

অনলাইন ডেস্ক১৪ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
সেরা মোহেয়ারের স্বীকৃতি পেলেন দক্ষিণ আফ্রিকার অ্যাঙ্গোরা ছাগলচাষি লয়েড শর্টলাইভস্টক

সেরা মোহেয়ারের স্বীকৃতি পেলেন দক্ষিণ আফ্রিকার অ্যাঙ্গোরা ছাগলচাষি লয়েড শর্ট

রবার্ট সোবুকওয়ে টাউনের বর্ডেন ফার্মিংয়ের লয়েড শর্ট ২০২৬ সালের দাইদো চ্যাম্পিয়নশিপ মোহেয়ার পুরস্কারে প্রথম হয়েছেন; বাচ্চা ছাগলের গ্রীষ্মকালীন পশমের গড় দাম দেখে এই পুরস্কার দেওয়া হয়।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)