সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৮২%বাতাস ৫ কিমি/ঘ

সিরাজগঞ্জে ভেজাল বালাইনাশকে ‘জিরো টলারেন্স’, ৬০ কোম্পানিকে আইন মানার তাগিদ

সিরাজগঞ্জে ডিএইর জেলা ভিজিল্যান্স টিমের সভায় বালাইনাশক আইন ২০১৮ মেনে লাইসেন্স নেওয়া-নবায়ন এবং অনুমোদনহীন, নকল বা ভেজাল বালাইনাশক বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকি ও অভিযানের সিদ্ধান্ত হয়েছে।

কৃষকের হাতে মানসম্মত বালাইনাশক পৌঁছানো এবং বালাইনাশক আইন ২০১৮ মানা নিশ্চিত করতে সিরাজগঞ্জে জেলা ভিজিল্যান্স টিমের বিশেষ সমন্বয় সভা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। সভায় দেশের ৬০টির বেশি বালাইনাশক প্রস্তুতকারী ও বিপণনকারী কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথি ছিলেন ডিএই সিরাজগঞ্জের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা। তিনি জানান, কৃষক যাতে নিম্নমানের ওষুধ কিনে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে জেলা ভিজিল্যান্স টিম ‘জিরো টলারেন্স’ নীতি নেবে। আইন অমান্যকারী বা ভেজাল বালাইনাশক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও অভিযান চলবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সভায় বালাইনাশক আইনের প্রয়োগ, লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা ও তদারকি এবং বাজারে আসা নতুন বালাইনাশকের নিরাপদ ব্যবহার নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের বিধি মেনে সময়মতো লাইসেন্স নেওয়া ও নবায়নের নির্দেশনা দেওয়া হয়।

নতুন নিবন্ধিত বালাইনাশকের পরিচিতি, সঠিক প্রয়োগপদ্ধতি এবং কৃষক পর্যায়ে সঠিক তথ্য পৌঁছে দিতে পরিবেশক ও কোম্পানির প্রতিনিধিদের তাগিদ দেওয়া হয়। বক্তারা বলেন, বাজারে কোনো অবস্থাতেই অনুমোদনহীন, নকল বা ভেজাল বালাইনাশক বিক্রি করতে দেওয়া হবে না।

সভায় জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা, সিনিয়র হর্টিকালচার অফিসার, অতিরিক্ত উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনটি এগ্রিনিউজবিডির।

ছবি: এগ্রিনিউজবিডি

সূত্র: এগ্রিনিউজবিডি

এগ্রিনিউজবিডিসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

চেরাগি পাহাড়ের ফুলের বাজারে গোলাপ ছাপিয়ে বাড়ছে সূর্যমুখী-জারবেরার চাহিদাফুল

চেরাগি পাহাড়ের ফুলের বাজারে গোলাপ ছাপিয়ে বাড়ছে সূর্যমুখী-জারবেরার চাহিদা

চট্টগ্রাম নগরের ফুলের প্রধান বাজার চেরাগি পাহাড়ে ফুল আসে চকরিয়া, সাতকানিয়া, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও রংপুর থেকে; বিয়ের মৌসুমে চাহিদা বাড়ে কয়েক গুণ।

বাংলা নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

খাগড়াছড়িতে মাল্টা চাষে ভাগ্য বদল, রয়েছে কিছু চ্যালেঞ্জও

পাহাড়ের ঢালে সারি সারি মাল্টার গাছ। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় মাল্টা। বাগানে ভালো ফলন, বাজারে চাহিদা-সব মিলিয়ে পাহাড়ের চাষীদের মুখে এখন স্বস্তির হাসি। মাল্টা চাষ বদলে দিয়েছে তাদের জীবিকা, তৈরি হয়েছে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান। তবে সম্ভাবনার এ বাগানে রয়েছে কিছু সংকটও। সংরক্ষণের ব্য

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এক মণ ধান বেচে এক কেজি বীজ, বোরোর আগে হতাশ সুনামগঞ্জের কৃষকফসল

এক মণ ধান বেচে এক কেজি বীজ, বোরোর আগে হতাশ সুনামগঞ্জের কৃষক

সুনামগঞ্জে মাঝারি মানের ধান মণপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, অথচ ভালো জাতের এক কেজি বীজের দাম ৬০০ টাকা; সরকারি প্রণোদনাও সবাই পাবেন না বলে জানিয়েছে কৃষি বিভাগ।

আজকের পত্রিকা১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)