সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮২%বাতাস ৬ কিমি/ঘ

কোয়েলেই কোটিপতি শামীম

‘ছেলেবেলায় বই পড়ে কোয়েল পাখির কথা জেনেছি। তখন থেকেই কোয়েল পাখি পোষার স্বপ্ন ছিল। কিন্তু জীবনের প্রয়োজনে বেছে নিতে হয় প্রবাস জীবন। এমন সময় বিদেশে বসেই টেলিভিশনে কোয়েল পাখি চ

‘ছেলেবেলায় বই পড়ে কোয়েল পাখির কথা জেনেছি। তখন থেকেই কোয়েল পাখি পোষার স্বপ্ন ছিল। কিন্তু জীবনের প্রয়োজনে বেছে নিতে হয় প্রবাস জীবন। এমন সময় বিদেশে বসেই টেলিভিশনে কোয়েল পাখি চাষ করে সফল হয়েছে এমন কয়েকটি প্রতিবেদন দেখে আমার উৎসাহ আরো বেড়ে যায়।’ এভাবেই স্বপ্ন বাস্তবায়নের গল্প বলছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের সফল কোয়েল চাষি শামীম আল মামুন।

তিনি বলেন, ‘৩০ শতক জমির ওপর গড়ে তুলি কোয়েলের খামার। ৫শ’ কোয়েলের বাচ্চা দিয়ে শুরু হয় সেই স্বপ্নের যাত্রা। এখন আমার খামারে কোয়েলের সংখ্যা প্রায় ২৫ হাজার। গড়ে তুলেছি কোয়েলের একটি হ্যাচারি।’

সম্প্রতি শামীমের কোয়েলের খামারে গিয়ে কথা হয় তার সঙ্গে। তিনি জানান, উপজেলার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন বগুড়ায় কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায়। তাই ছুটে যান সেখানে। ২০ হাজার টাকা দিয়ে ৫০০ কোয়েলের বাচ্চা নিয়ে আসেন। নিজেই যত্ন নিতে থাকেন। আস্তে আস্তে কোয়েল পাখির সঙ্গে গড়ে ওঠে সখ্য। সেখান থেকে প্রতিমাসে ভালো একটা আয়ও হতে থাকে। তাই কোয়েলের সংখ্যাও বাড়াতে থাকেন তিনি।

শামীম জানান, বর্তমানে কোয়েলের সংখ্যা প্রায় ২৫ হাজার। প্রতিদিন প্রায় ১০ হাজার কোয়েল ডিম দিচ্ছে। এতে প্রতিমাসে ২ লক্ষাধিক টাকা আয় হচ্ছে।

শামীম আরো জানান, কোয়েলের খামারে কোনো দুর্গন্ধ নেই। তাই এটি পরিবেশবান্ধব। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে খামার দেখার জন্য লোকজন আসে। তারা জানতে চান কোয়েল চাষের কলাকৌশল। অনেকেই কোয়েল পালনের আগ্রহ দেখানোয় তিনি বাচ্চা উৎপাদনের জন্য গড়ে তুলেছেন একটি হ্যাচারি। তার হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে অনেক বেকার যুবক সাবলম্বী হচ্ছেন।

তিনি জানান, কোয়েলের নিজস্ব কোনো খাবার না থাকলেও বাজারে যে মুরগির খাবার পাওয়া যায়; তা দিয়েই কোয়েল পালন করা যায়। বাজারে দুই জাতের কোয়েল পাওয়া যায়। একটি লেয়ার জাতের কোয়েল ৪২-৪৫ দিনের মধ্যেই ডিম দেয় এবং টানা ১৮ মাস ডিম দিয়ে থাকে। অন্যদিকে একটি ব্রয়লার জাতের কোয়েল ২৮ দিনের মধ্যে বিক্রির উপযোগী হয়। কোয়েলের মাংস ও ডিম খুব সুস্বাদু ও পুষ্টিকর।

কোয়েল পাখিতে দারিদ্র জয় করা শামীম গর্ব করে বলেন, ‘যারা আমার খামারে আসেন আমি তাদের কোয়েল চাষ করার পরামর্শ দিয়ে আনন্দ পাই। কোয়েল চাষ কম পুঁজিতে একটি লাভজনক ব্যবসা। যেকোনো ছোট পরিবার কোয়েল চাষ করে সচ্ছলভাবে চলতে পারে।

কোয়েল পালনের উদ্যোক্তা শামীম জানান, ২০১২ সাল থেকে কোয়েল পালন শুরু করে গত ৫ বছরে সে জেলার শ্রেষ্ঠ খামারি হিসেবে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। এখন তার খামারে প্রতিদিন ৮ জন শ্রমিক কাজ করছে। শ্রমিকদের মাসিক বেতন দিচ্ছেন ১২ থেকে ১৫ হাজার টাকা করে।

ভবিষ্যতে খামারের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি জানান, কোয়েলের ডিম, হ্যাচারি থেকে উৎপাদিত বাচ্চা বিভিন্ন জেলা ও উপজেলার লোকজন কিনে নিচ্ছেন। অন্যদিকে ব্রয়লার জাতের কোয়েলের জন্য সিলেট, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর জেলার হোটেল ব্যবসায়ীরা অগ্রীম বুকিং দেন।

এছাড়াও ঢাকার অভিজাত শপিং মলগুলোতে মাংসের জাতের কোয়েল সরবরাহ করে থাকেন। এ জন্য তার রয়েছে নিজস্ব পরিবহন। চাহিদামতো ডিম, বাচ্চা ও মাংসের কোয়েল পাখি পৌঁছে দেন। আর বিকাশে টাকাও চলে আসে দ্রুত।

এব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম উকিল উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘কোয়েলের ডিম ও মাংসে কোলেস্টেরল কম থাকায় স্বাস্থ্যের জন্য ভালো। এমনকি রোগীর পথ্য হিসেবেও কোয়েলের মাংস ও ডিম খুব উপযোগী। কোয়েল চাষে কোনো ঝুঁকি নেই। মুরগির ভ্যাকসিন দিয়েই এর চিকিৎসা হয়।’

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

শুকনো সময়ের ম্যাস্টাইটিস ঠেকাতে দুগ্ধ খামারির করণীয়

পশুচিকিৎসক মার্থা টুইস্টের পরামর্শ: দুধ দেওয়ার প্রথম ৩০ দিনের দুধ পরীক্ষার তথ্যে শুকনো সময়ের সংক্রমণ ধরুন, খরাতেও শুকনো গাভীর চারণ ঘুরিয়ে করুন, আর বাছুর জন্মের সময় শীতকালীন পরিচ্ছন্নতা ও বাঁট প্রস্তুতি বজায় রাখুন।

Farmers Weekly৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

মৌসুমের প্রথম বার্ড ফ্লু শনাক্ত যুক্তরাজ্যে, স্কটল্যান্ডের লুইস দ্বীপে

স্কটল্যান্ডের লুইস দ্বীপের নেসে বাড়ির উঠানের মুরগিতে অতি সংক্রামক এইচ৫এন৫ বার্ড ফ্লু ধরা পড়েছে; ২০২৬-২৭ মৌসুমের প্রথম এই সংক্রমণে গ্রেট ব্রিটেন রোগমুক্ত মর্যাদা হারিয়েছে।

Farmers Weekly৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

নিজেদের চাহিদার অর্ধেক শূকরের মাংসও আর উৎপাদন করে না ব্রিটেন: জো চার্চিল

দায়িত্বের ছয় মাস পূর্তিতে পিগ ওয়ার্ল্ডে এক কলামে ব্রিটেনের জাতীয় শূকর সমিতির সভাপতি জো চার্চিল লিখেছেন, চড়া খরচ, অতিরিক্ত সরবরাহ, রোগ আর নতুন বাণিজ্য বিধির চাপে খামারিরা ব্যবসা ছাড়ার কথা ভাবছেন।

Pig World৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)