সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

বাজারে উঠেছে সাতক্ষীরার গোপালভোগ

সাতক্ষীরা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। প্রথমদিন বাজারে উঠেছে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম।

ফল

সাতক্ষীরা জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। প্রথমদিন বাজারে উঠেছে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১টায় উপজেলার কুখরালীর আমচাষি মোকছেদ মোড়লের আমবাগান থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত প্রমুখ।

সাতক্ষীরার আমের কদর রয়েছে বিশ্বজুড়ে। তাই গুণগতমানের আম সরবরাহে সাতক্ষীরা জেলা প্রশাসন বেঁধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। আমের জাতভেদে জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার।

তবে ক্যালেন্ডার থেকে এক সপ্তাহ এগিয়ে ৯ মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম; ১১ মে গোবিন্দভোগ; ২১ মে হিমসাগর, ২৯ মে ল্যাংড়া এবং ১০ জুন আম্রপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

পুকুরপাড়ের মাচায় হলুদ-কালো তরমুজ: সোনারগাঁয়ে এক লাখ খরচে চার লাখ লাভের আশা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গৌরবরদী গ্রামের কৃষক রমজান আলী সাত বিঘা জমিতে মাচা তৈরি করে অসময়ের কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন; পুকুরে মাছ আর পাড়ে করলা-লাউ চাষ মিলিয়ে মাসে গড়ে প্রায় ৫০ হাজার টাকা আয় তাঁর।

কৃষি সময়২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

তাপপ্রবাহ-খরায় ফ্রান্সের ওয়াইন উৎপাদন ৭০ বছরের সর্বনিম্নের পথে, বোর্দোয় উঠছে আঙুরবাগান

ফরাসি কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাসে ২০২৬ সালে টানা তৃতীয় বছর উৎপাদন কমছে; বারগান্ডিতে স্বাভাবিকের অর্ধেক ফলন, ১৪ আগস্টে ইতিহাসের আগাম আঙুর সংগ্রহ, আর চাহিদা কমায় হেক্টরপ্রতি ৪ হাজার ইউরো সহায়তায় বাগান তুলে ফেলছেন চাষিরা।

অর্থসূচক২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

সেপ্টেম্বরেও গাছে আম: সাপাহারের ৭৫ বিঘার বাগানে গৌরমতি-কাটিমনে ৬৩ লাখ টাকার আশা

নওগাঁর সাপাহারে সোহেল রানার বরেন্দ্র এগ্রো বাগানে ১,৮০০ গৌরমতি ও ১,৭০০ কাটিমন গাছে অসময়ের আম ঝুলছে; মণপ্রতি ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()