সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস ৫ কিমি/ঘ

কুমিল্লায় টিফিনের টাকায় কেনা গাছের চারা বিতরণ

কুমিল্লা সদরের মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় কেনা গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

কুমিল্লা সদরের মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় কেনা গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এই অনুষ্ঠানে গাছের চারাগুলো বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন 'লাল সবুজ উন্নয়ন সংঘ'। অনুষ্ঠানটি উপভোগ করতে আশপাশের শত শত মানুষ ভিড় জামান।

লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান, চলতি বছরের ২৪ মে থেকে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাছে গাছ বিতরণ ও মাদককে 'না বলুন' কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ৩৭টি জেলায় এই কর্মসূচি শেষে বৃহস্পতিবার মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল লাল সবুজের এক হাজার ৮৯৬তম অনুষ্ঠান। কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে মাসে ১০ টাকা করে দিয়ে থাকে।

সমাপনী অনুষ্ঠানে মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়, আমড়াতলি উচ্চ বিদ্যালয়, রিলায়েন্স বহুমুখী কলেজ, রূপসী বাংলা পাইলট স্কুল ও বাংলা মিশন পাবলিক স্কুলের এক হাজার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির কাছের চারা বিরতণ করা হয়। এ নিয়ে গত পাঁচ মাসে ৩৭টি জেলায় মোট ৫০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মলিক, লালমাই গ্রুপ আরকুর নির্বাহী পরিচালক জসীম উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও রোড স্টার হোটেলের চেয়ারম্যান মোক্তার হোসেন, সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাহিদ সুলতানা প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

২০২৪ সালের এপ্রিলের তাপপ্রবাহে দেশে ৫,৫১৫টি বাড়তি অপরিণত জন্ম: গবেষণা

জিরো কার্বন অ্যানালিটিকসের নতুন গবেষণা বলছে, ২০২৪ সালের এপ্রিলের তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাংলাদেশে আনুমানিক ৫,৫১৫টি অতিরিক্ত অপরিণত শিশুজন্মের সম্পর্ক রয়েছে; মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে অন্তত ১,৪৭৯টি হতো না। ৪৭ শতাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।

দৈনিক আজাদী৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

দিরাইয়ের হাওরে কমছে দেশীয় মাছ, কারণ বলছেন কীটনাশক আর বিলে বিষ

সুনামগঞ্জের দিরাইয়ের হাওর, খাল ও বিলে সারাদিন জাল ফেলেও দেশীয় মাছ মিলছে না; স্থানীয়রা ধানখেতে রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার, ইজারা দেওয়া বিলে বিষ প্রয়োগ ও প্রজননক্ষেত্র নষ্ট হওয়াকে দায়ী করছেন।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

মাটি থেকে ভারী ধাতু টানে ঝাল মরিচ, তবু ফলে থাকে নিরাপদ মাত্রায়: কেনটাকির গবেষণা

কেনটাকি স্টেট বিশ্ববিদ্যালয়ের মাঠ পরীক্ষায় দেখা গেছে, জর্জিয়া ফ্লেম জাতের ঝাল মরিচ মাটি থেকে ক্যাডমিয়াম, নিকেল, তামা ও দস্তা শুষে নিলেও ফলে ধাতুর মাত্রা ছিল অনুমোদিত সীমার নিচে।

Farms.com৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)