সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

লাখ টাকার ব্রকোলি বিক্রির আশা সামসুল হকের

কুমিল্লার মুরাদনগরের কৃষক সামসুল হক পুষ্টি সমৃদ্ধ বিদেশি সবজি ব্রকোলি চাষ করে সফল হয়েছেন। প্রাথমবার পরীক্ষমুলকভাবে চাষের পর এবার বাণিজ্যিকভাবে তিনি ৫৫ শতাংশ জমিতে ব্রকোলি চাষ করেছেন।

শাকসবজি

কুমিল্লার মুরাদনগরের কৃষক সামসুল হক পুষ্টি সমৃদ্ধ বিদেশি সবজি ব্রকোলি চাষ করে সফল হয়েছেন। প্রাথমবার পরীক্ষমুলকভাবে চাষের পর এবার বাণিজ্যিকভাবে তিনি ৫৫ শতাংশ জমিতে ব্রকোলি চাষ করেছেন।

এবারও তিনি সফলতার মুখ দেখবেন বলে আশা করছেন। প্রতিদিনই তার এ সবজি ক্ষেত দেখতে ভিড় করছেন শত শত মানুষ। সামসুল হক ব্রকোলি স্কোয়াশ, রক মেলন, হলুদ তরমুজ ও সাম্মাম চাষ করেও জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সামসুল হক পেশায় একজন কৃষক। তিনি এলাকায় সফল কৃষক হিসেবে পরিচিত। নিত্য নতুন সফলের চাষ করে উপজেলায় ব্যাপক সুনাম ও খ্যাতি অর্জন করেছেন তিনি।

উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় বাণিজ্যিকভাবে এবছর ব্রকোলির চাষ করেছেন সামসুল হক। গত বছর পরীক্ষামূলকভাবে ব্রকোলি চাষে ভালো ফলন ও সফল হওয়ায় এবার বাণিজ্যিকভাবে ৫৫ শতাংশ জমিতে ব্রকোলি চাষ করেছেন তিনি।

চারা, শ্রমিক ও সেচ খরচসহ ব্যয় হয়েছে ৩০ হাজার টাকা। এরই মধ্যে কৃষক সামসু প্রায় অর্ধলক্ষ টাকার ব্রকোলি বিক্রি করেছেন। এবার প্রায় লক্ষাধিক টাকা লাভের আশা করছেন তিনি। বর্তমান বাজারে প্রতি পিস ব্রকোলি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা দরে।

কৃষক সামসুল হক জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে আমি মূলা, টমেটো, ঝিঙ্গা, লাউ, বাধাঁকপি ও ফুলকপিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছি। গত বছর স্কোয়াশ, হলুদ তরমুজ ও সাম্মাম চাষ করেও ভালো ফলন পেয়েছি। উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় এবার বাণিজ্যিকভাবে পুষ্টিগুণে ভরা ব্রকোলি চাষ করেছি। কৃষি দপ্তরের সহায়তায় বীজ সংগ্রহ করে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বীজতলায় বীজ বপন করি। নভেম্বরের মাঝামাঝি সময়ে জমিতে চারা রোপণ করি। ৭৫ থেকে ৮৫ দিনের মধ্যে এতে ফুল আসে। ব্রকোলি অর্থনৈতিক লাভজনক একটি ফসল। স্থানীয় কৃষকরা ব্রকোলি আবাদে আমার কাছে যেকোন পরামর্শ চাইলে তাদের সহায়তা করা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ জাগো নিউজকে জানান, উপজেলায় প্রথমবারের মতো বারি ব্রকোলি-১ জাতের ব্রকোলি বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন সামসুল হক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে।

আশা করছি কৃষক সামসুর দেখাদেখি উপজেলার অন্য কৃষকরাও এ সবজি চাষে ঝুঁকবেন। নতুন কেউ এ ধরনের উদ্যোগ নিলে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের কারিগরী সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে বলে তিনি জানান।

জাহিদ পাটোয়ারী/এমএমএফ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

পদ্মার পানিতে রাজশাহীর তিন উপজেলায় ৩০৯ হেক্টরের ফসল প্লাবিত, চরের সবজি পচে গেছে

উজানের পানিতে পবা, বাঘা ও গোদাগাড়ীর চরে ৩০৯ দশমিক ৫৯ হেক্টর ফসলি জমি ডুবেছে—সবজি ৪৫, মাষকলাই ৮৫, হলুদ ১০২ হেক্টরসহ; কসবা ও আলিমগঞ্জের কৃষকদের পটোল, শসা, করলা ও আগাম কপি পচে গেছে, কৃষি বিভাগ বলছে আল উঁচু করে প্রায় ৬০ শতাংশ ফসল রক্ষা করা গেছে।

প্রথম আলো২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

তিন মাসে ভারতে পেঁয়াজের খুচরা দাম ৮২ শতাংশ বেড়ে কেজি ৫৩.৭৮ রুপি, জোগানে ঘাটতি

সরকারি তথ্যে ১ জুনের ২৯.৫০ রুপি থেকে ১৭ সেপ্টেম্বরে গড় খুচরা দাম ৫৩.৭৮ রুপি, পাইকারি ২২.৬০ থেকে ৪৫.৬৮ রুপি; মহারাষ্ট্রের গ্রীষ্মকালীন পেঁয়াজে ঘাটতি ও নতুন খরিফ ফসলে দেরি কারণ, বাফার স্টক থেকে ৩৫ রুপিতে বিক্রি ও রপ্তানি নিয়ন্ত্রণের কথা ভাবছে সরকার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
অন্যান্য

মার্চ মাসে কৃষিতে করণীয় কাজসমূহ

বোরোতে পানি ও ব্রাউন প্ল্যান্ট হপার, গ্রীষ্মের ধানের বীজতলা, গম কাটা, মুগ-মাসকলাই বপন, সূর্যমুখী-সয়াবিন, গ্রীষ্মের সবজি, আম-লিচুর মুকুল, পুকুর ও গবাদি পশু — মার্চে কৃষিতে করণীয়।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()