চাকরির পাশাপাশি নাগরিক জীবনে ছাদকৃষি মনোযোগের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে অনেকের কাছে। কেউ কেউ ফল ফসল প্রাপ্তির পাশাপাশি গাছ ও প্রকৃতির নেশায় পড়েছেন। তারা নগর পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার ক্ষেত্রেও অবদান রাখছেন।
ঢাকা উত্তরায় সাত তলার উপরে সাড়ে চার হাজার বর্গফুটের ছাদকৃষিটির বয়স মাত্র সাড়ে তিন বছর। সাজানো গোছানো সবুজে ঘেরা এই আয়োজনটির উদ্যোক্তা তরুণ সামিউল হাসান। পেশায় চাকরিজীবী হয়েও গাছ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসায় তিনি নিয়মিত অনুশীলন করছেন ছাদকৃষির।
রকমারি সবজির পাশাপাশি বিভিন্ন জাতের আমের সংগ্রহ করেছেন তিনি। নগরের উষ্ণতা রোধে এক কার্যকর উদ্যোগ ছাদকৃষি, দাবি তার।





মন্তব্য
(০)