ছাদকৃষির সবুজ আয়োজন, ফল-ফসলের রঙিন বাহার শুধু নাগরিক জীবনে সতেজ খাবারের উৎসই নয়। কারো কারো কাছে এটি যেমন মানসিক প্রশান্তির বড় একটি জায়গা, তেমনি কারো কারো শারীরিক অসুস্থতা নিরাময়েও রাখছে ভূমিকা।
নওগাঁ শহরের ডাবপট্টি এলাকায় এই ২ হাজার বর্গফুটের ছাদকৃষিটি গৃহিনী উত্তরা দাসের অবসরকে রঙিন করার এক ক্ষেত্র। ছাদকৃষির সবুজ আয়োজনের ভেতরই উত্তরা দাস শারীরিক অসুস্থতার নিরাময় খুঁজেছেন, পেয়েছেন মানসিক প্রশান্তি।
শুধু উত্তরা দাসই নন। এই ছাদকৃষি উত্তরা দাসের পরিবারের প্রতিটি সদস্যকে যুক্ত করেছে পারস্পরিক দৃঢ় বন্ধনে।
একজনের ছাদকৃষি অনুপ্রেরণা হয়ে উঠেছে আশেপাশে অনেকেরই। আর এ পরিবারের নতুন প্রজন্মকেও সবুজ গাছপালার প্রতি আগ্রহী করে তুলছে উত্তরা দাসের এই আয়োজন। নাগরিক জীবনে স্বস্তির ঠিকানা যেন সবুজে সাজানো এক টুকরো ছাদকৃষি।





মন্তব্য
(০)