এই শহরে যখন হাজারো অট্টালিকার ভিড়ে ঢাকা পড়ছে ঢাকা তখন কমলাপুর স্টেশন সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানেও ভিন্নরকম এক বাড়ি দাঁড়িয়ে আছে। তারই পাশে পর্বপুরুষের হাতে গড়া টিনশেডের ঘরটি এখনও অপরিবর্তিত।বাড়ির সামনে বেশ খানিকটা খোলা জায়গা। তারমাঝে দাঁড়িয়ে আছে বিরাটাকার এক ছাতিম গাছ। ফুল আর প্রকৃতির অসাধারণ এক সৌন্দর্য এখানে।
শরিফ আজিজ ও তার পরিবার কৃষি ও প্রকৃতিকে ভালোবেসে অট্টালিকার মোহকে দূরে ঠেলে বছরের পর বছর এভাবেই বসবাস করছেন। যাদের প্রতিদিন ঘুম ভাঙ্গে পাখির ডাকে, দৃষ্টিতে উঁকি দেয় ছাতিম গাছ-ফুল, উঁকি দেয় নানা জাতের গাছ, লতাপাতা।





মন্তব্য
(০)