সিদ্ধেশ্বরীর সুশান্ত বিশ্বাসের ছাদকৃষি
বছর কয়েক আগে শহরের ঘনবসতি আর গাছগাছালির অভাববোধ থেকেই একদিন কৃষির প্রতি টান অনুভব করেন সুশান্ত বিশ্বাস। সেটিই পরবর্তিতে তার কন্যার শখ থেকে পরিণত হয়েছে এই ছোট্ট ছাদকৃষিতে।
মাত্র পৌণে দুইকাঠা জমির উপরে নির্মিত চারতলা ভবন। ছোট্ট এই পরিসরটিকেই গাছ ও ফুলে ফুলে সাজিয়েছেন সুশান্ত বিশ্বাসের মেয়ে শতাব্দি বিশ্বাস। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শতাব্দি অন্তরে লালন করেন ফুল, ফল, পাখি, গাছ,লতাপাতা। সেই তাগিদ থেকে, সবুজ কৃষি ও প্রকৃতির নেশায় তিনি গাছের চারা সংগ্রহে ছুটে যান নানা জায়গায়।
নানা রঙের ফুল কার না ভালো লাগে! শতাব্দীরও ভালো লাগার জায়গা এটিই। তার মধ্যে বাহারি রঙের গোলাপ সংগ্রহ করা, অন্যতম প্রিয় কাজ তার।





মন্তব্য
(০)