দুই ভবনে দুই ভাইয়ের ছাদকৃষি
ভবনের ছাদে শান্ত-স্নিগ্ধ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বিষমুক্ত ফল-ফসল উৎপাদনে মনোযোগী হচ্ছেন উদ্যোক্তারা। বড় বড় শহর থেকে এই চর্চাটি এখন পৌঁছে যাচ্ছে মফস্বল শহরেও ।
দক্ষিণাঞ্চলের শহর পটুয়াখালীর সবুজবাগের দু’তলা ও চারতলা দুটি ভবনের বাসিন্দা রুহুল আমিন ও তার ভাই আব্দুস সোবহান। এখানে ২২শ ও ২৫শ বর্গফুট আয়তনে চলছে দুই ভাইয়ের কৃষিচর্চা।
তাদের দেখে উজ্জীবিত হয়ে জেলা শহরের নতুন প্রজন্মের কাছেও আগ্রহের জায়গা হয়ে উঠছে ছাদকৃষি। জানা গেল, এই পরিবার শুধু নিজের প্রাঙ্গনই শোভিত করেননি, পালন করছেন সামাজিক দায়িত্বও।





মন্তব্য
(০)